শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে অনাবাদি জমিতে সরিষা চাষে সাফল্য
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে অনাবাদি জমিতে সরিষা চাষে সাফল্য
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অনাবাদি জমিতে সরিষা চাষে সাফল্য

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অনাবাদি জমিতে প্রথমবারের মতো সরিষা চাষে তিন গুণ লাভের সম্ভাবনা দেখছেন উপজেলার তরুণ কৃষক মো. লুৎফুর রহমান। তিনি অল্প পুঁজি ও সঠিক নিয়মের পরিশ্রমই এ সাফল্য এনে দিয়েছে তাঁকে।

পাশাপাশি আবাদের আওতায় এনেছেন ১৫ বিঘা পরিত্যাক্ত জমি। আবহাওয়া অনুকূলে থাকলে স্বল্প সময়ে পুঁজির তিন গুণ মুনাফার আশা রয়েছে তার।

সরেজমিন লুৎফুর রহমানের গ্রাম, উপজেলার দশঘর ইউনিয়নের সমের্মদানে গিয়ে দেখা যায়, বাড়ির পার্শ্ববর্তী ব্যাপক এরিয়া জুড়ে সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ। বছরের পর বছর অনাবাদি থাকা এসব জমিকে পরিণত করেছেন হলুদ রঙের বিস্তীর্ণ মাঠে। প্রত্যেক জমিতেই ভালো মানের চাষ হয়েছে সরিষার।

তার সাথে কথা হলে তিনি জানান, এক সময় এসব জমিতে আমন ফসল হতো।

পরে দীর্ঘদিন ধরে পানি সংকটসহ নানা কারণে বছরের পর বছর পরিত্যাক্ত ছিল জমি। অনাবাদি জমি চাষের আওতায় আনতে কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করে সরিষা চাষের উদ্যোগ নেই। প্রায় ১৫ বিঘা জমি চাষ-বাষে প্রস্তুত করি। পরে গেল ৩রা ডিসেম্বর কৃষি অফিস থেকে কিছু ও নিজে ক্রয় করে বিঘা প্রতি ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ বপণ করি।

এতে পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে ফলেছে ভালো মানের সরিষা। এই মাসে উঠানো যাবে ফসল।

তিনি আরও জানান, আওবহাওয়া ঠিক থাকলে বিঘা প্রতি ফলনে পাওয়া যাবে ১০০ কেজি। ১৫ বিঘায় মিলবে ১৫শ কেজি।

বর্তমানে কেজি প্রতি সরিষার পাইকারি বাজার মূল্য ১২০টাকা হিসেবে ১৫০০ কেজির মূল্য দাঁড়ায় ১লক্ষ্য ৮০ হাজার টাকা। এ থেকে খরচ বাদ দিলেও তিন গুণ লাভ থাকছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, উপজেলায় এ বছর সরিষা আবাদ হয়েছে প্রায় ৪২২ হেক্টর। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সরিষা আবাদে কৃষকদের সার-বীজ ও উপকরণ সরবরাহসহ সব সময় পরামর্শ দিচ্ছি আমরা।

কৃষক লুৎফুর রহমানের মতো অন্যরা এগিয়ে এলে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি, সরিষার ভালো ফলন পাওয়া যাবে এবং তেলের স্থানীয় চাহিদার অনেকটাই পূরণ হবে বলে তিনি জানান।





আর্কাইভ