শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » ইবি উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও ভাইরাল, ক্যাম্পাসে বিক্ষোভ
প্রথম পাতা » কুষ্টিয়া » ইবি উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও ভাইরাল, ক্যাম্পাসে বিক্ষোভ
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইবি উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও ভাইরাল, ক্যাম্পাসে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আরো একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার ৯ ফেব্রুয়ারি বিকেলে ‘মিসেস সালাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে এ অডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপাচার্যের ৬টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। শেষের অডিওতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নিয়োগ প্রার্থী সম্পর্কে কথা বলতে শোনা যায়।
এদিকে, অডিও ভাইরালের পরপরই অনিবার্য কারণ দেখিয়ে তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ২০ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেডিকেল অফিসার পদের, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ‘ফারাহ জেবিন’ আইডি থেকে পরপর ৩টি অডিও ভাইরাল হয়। অডিওতে উপাচার্যের সাথে অলি নামের একজন চাকরি প্রার্থীর নিয়োগ বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আলাপ হয়। এছাড়াও পরবর্তী পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অডিওতে ওই প্রার্থীকে আগামী নিয়োগ বোর্ডে টাকা দিয়ে আবেদন করানোর জন্য তিনজন প্রার্থীকে যোগাড় করতে বলা হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘মিসেস সালাম’ নামের ফেসবুক আইডি থেকে উপাচার্যের দুইটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি বলেন, এখানে টাকা পয়সা ছাড়া শুধু মেধায় নিয়োগ হয় এটা স্বপ্নের বাইরে। একেক জনের কাছে ১৬/১৮ লাখ করে টাকা নেয়। টিচার নেয়, ছাত্র নেয়, কর্মকর্তা নেয়, যারা এখানে কন্টাকের কাজ করে তারা টাকা নেয়, এবার নাকি তারা ফেল করেছে।
এ ঘটনায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরাম ও শাখা ছাত্রলীগের সাথে পৃথক পৃথক বৈঠক করেন। সেখানে তিনি নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। বৈঠকে তিনি অডিও গুলোর কন্ঠস্বর নিজের বলে স্বীকার করলেও ভিন্ন প্রেক্ষাপটে এসব কথা বলেছেন বলে দাবি করেন তিনি। এছাড়াও তিনি সকলকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
অন্যদিকে অডিও ফাঁসের ঘটনায় ইবি ভিসির পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একটি গ্রুপ। রবিবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের সাবেক ত্রিশজন নেতা-কর্মী প্রশাসন ভবনে গিয়ে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ের ক্যাসি গেটে তালা ঝুলিয়ে দেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন চাকরিপ্রার্থীর মধ্যে ৬টি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ করেন বলে জানান আন্দোলন কারীরা। উপাচার্যের পদত্যাগের দাবি না মানা পর্যন্ত ক্যাম্পাসে তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান তারা।
ইবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে উপাচার্য অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। সেই সাথে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে তার ফাঁস হওয়া এক অডিও ক্লিপে উল্লেখ করেছেন। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জেদ্দার বলেন, উপাচার্যের সাথে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের বলেছেন এসব আমার ব্যক্তিগত আলাপচারিতা। ইনফরমালি এসব বলেছি। আমরা উপাচার্যকে বলেছি, আপনার ব্যক্তিগত তথ্য হেফাজত করার দায়িত্ব আপনার। আপনার এই কথপোকথনে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আপনি মিডিয়ার সামনে আপনার অবস্থান পরিষ্কার করবেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে সাংবাদিক পরিচয়ে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।





কুষ্টিয়া এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ