শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » গাজিপুর » গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরী ২২ হাজার টাকা ঘোষণাসহ ১০ দফার দাবিতে আশুলিয়াতে মানববন্ধন
প্রথম পাতা » গাজিপুর » গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরী ২২ হাজার টাকা ঘোষণাসহ ১০ দফার দাবিতে আশুলিয়াতে মানববন্ধন
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরী ২২ হাজার টাকা ঘোষণাসহ ১০ দফার দাবিতে আশুলিয়াতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: গত ২৪ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাড়ে ১০টায় আশুলিয়ায় আঞ্চলিক কমিটির এক মানববন্ধনে বক্তব্যে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি,অরবিন্দু বেপারী বিন্দু বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকেরা অবর্ননীয় দূর্দশায় দিন পার করছে।
বাঁচার দাবিতে শ্রমিক আন্দোলন কোন ষড়যন্ত্র নয়।
শ্রমিকদের উপযুক্ত মজুরী উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
১০ দফার ভিত্তিতে গারমেন্টস শ্রমিক আন্দোলন গড়ে তোলার ডাক বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি, অরবিন্দু বেপারী বিন্দু বলেছেন বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকসহ শ্রমজীবী মেহনতী মানুষ অবর্ননীয় দুর্দশায় দিন পার করছে। তাদের খাদ্য ও পুষ্টিগ্রহণ কমে গেছে। বর্তমান মজুরীতে পাঁচজনের একটি গার্মেন্টস শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন চলাই কঠিন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। তিনি জীবনযাত্রার ব্যয়সহ সমুদয় পরিস্থিতি বিবেচনা করে গারমেন্টস শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরী পুনঃনির্ধারণের জন্য সরকার ও মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি শ্রমিকদের উপযুক্ত মজুরী প্রদান এক ধরনের বিনিয়োগ। বাঁচার মত উপযুক্ত মজুরী উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অনতিবিলম্বে গ্রাম শহরের গরীব ও শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান।
তিনি বলেন বাঁচার দাবিতে শ্রমিকদের আন্দোলন কোন ষড়যন্ত্র নয়।তিনি শ্রমিক আন্দোলনে হয়রানি ও নির্যাতন- নিপীড়ন বন্ধেরও দাবি জানান।
সকালে সাভারের আশুলিয়ায় বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের কাউন্সিল প্রধান অতিথির ভাষনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের এর আঞ্চলিক কমিটির আলমগির হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত এই মানব বন্ধন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, প্রদীপ রায়,সংগঠনের কার্যকরী সভাপতি, শফিকুল ইসলাম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,পবিত্র এবদর, সাঈদ পাটোয়ারী, আবুল বাসার,মোঃ তাসলিমা আকতার লিমা, মেহেদী হাসান,ফাইমা আক্তার, প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরী ২২ হাজার টাকা অবিলম্বে ঘোষণা করতে হবে ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ১০ দফার ভিত্তিতে শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের মুক্তি নিশ্চিত করতে হবে।
এবং সকল নিত্যপ্রজনীয় দ্রব্য মূল্য দাম কমাতে হবে তা না হলে সংগঠনের ঘোষণা ও আন্দোলনের ১০ দফা দাবি নিয়ে শ্রমিকদের সাথে রেখে কঠোরভাবে আন্দোলন গড়ে তোলা হবে এর জন্য দায়ী থাকবে সরকার ও মালিকেরা।





আর্কাইভ