রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু
কালীগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় মিনহাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷
৩ এপ্রিল রািববার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে৷ নিহত মিনহাজ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসের ছাত্র এবং তুমলিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে৷
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুরে নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূবাইল পরিবহনের (পিপিএল) যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৫০৭) কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে তুমলিয়া (কাপাসিয়া মোড়) নামক স্থানে পৌঁছায়৷ এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মৃত্যু হয়৷ পরে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে৷
এদিকে বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে এবং ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে৷ পরে আটক বাসটি পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা