শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » ড্রেন ও রাস্তার কাজ বন্ধে ভোগান্তির স্বীকার মজমপুরবাসী
প্রথম পাতা » কুষ্টিয়া » ড্রেন ও রাস্তার কাজ বন্ধে ভোগান্তির স্বীকার মজমপুরবাসী
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্রেন ও রাস্তার কাজ বন্ধে ভোগান্তির স্বীকার মজমপুরবাসী

ছবি : সংবাদ সংক্রান্ত কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কষ্টিয়া শহরের জিলা স্কুলের সামনে মফিজ উদ্দিন লেনের প্রারম্ভেই ড্রেন ও রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বন্দ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালের প্রথম দিকে ড্রেন ও রাস্তার কাজ শুরু হলে ৭৫% কাজ সমাপ্ত হলেও প্রকল্পের মেয়াদ শেষেও ২৫% কাজ সমাপ্ত করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভা ও ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ভূমিদশ্যু শেখ ইব্রাহীম এর হস্তক্ষেপে কাজ বন্দ রয়েছে দীর্ঘদিন ধরে। এ বিষয়টি নিয়ে মজমপুরবাসী কুষ্টিয়া পৌর মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দপ্তরে ১০৮ জনের স্বাক্ষরিত একটি গণপিটিশন দায়ের করেন।
উক্ত গনপিটিশনে উল্লেখ আছে যে, ২০২২ সালের প্রথম দিকে রাস্তা ও ড্রেন এর কাজ শুরু হয় ইতিমধ্যে ৭৫% কাজ সম্পন্ন হওয়ার পর মাত্র ১০০০ ফুট রাস্তা ও ড্রেনের কাজ ভূমি দস্যু শেখ ইব্রাহীমের কারনে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সমাপ্ত করতে পারছেনা। ভূমি দস্যু শেখ ইব্রাহীম তার এস.এ রেকর্ড অনুসারে ৯ শতক জমির মালিক হওয়া স্বত্তেও আর.এস রেকর্ড মতে ১৪ শতক জমি ভোগ দখল করে আসছেন দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে পৌরসভা কর্তৃপক্ষ ভূমি দস্যু শেখ ইব্রাহীমের বাড়ীর উপর (তার নিজস্ব সার্ভেয়ার) ৪ বার এলাকাবাসীদের সাথে নিয়ে পৌরসভার সার্ভেয়ার (মোট দুই সার্ভেয়ার) দিয়ে প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম পরিমাপ করে দেখে অতিরিক্ত ৬ শতক রাস্তা সংলগ্ন পৌরসভার জমি প্রাচীর দিয়ে ভোগ দখল করে আসছেন ভূমিদশ্যু শেখ ইব্রাহিম।
উল্লেখ্য কোথা থেকে উক্ত ৬ শতক জমি আর.এস রেকর্ড ভুক্ত হলো তা তিনি পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম ও এলাকাবাসীকে দেখাতে পারেন নাই। ফলে ভূমিদশ্যু শেখ ইব্রাহিম ও পৌর প্রকৌশল বিভাগ দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছে। উক্ত রাস্তার সন্মুখেই রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমলমতি শিক্ষার্থীসহ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় ৪/৫ হাজার বাসিন্দা। উক্ত মফিজ উদ্দিন সড়কে বিলাশবহুল বাসাতে বসবাস করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের বড়-বড় উর্ধ্বতন একাধিক কর্মকর্তা ও জেলা জজ আদালতের অনেক বিচারক মন্ডলী।
অভিযোগে এটাও উল্লেখ আছে, শেখ ইব্রাহীম নিজেকে তিনি মেয়র মহোদয়ের আস্থাভাজন হিসেবে প্রচার করে এলাকায় প্রভাব বিস্তার করে বেড়াচ্ছেন। অতি দ্রুত রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন না করলে আসন্ন বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাতে প্রায় ৪/৫ হাজার জনগন ভোগান্তির শিকার হবে। এলাকাবাসী জানান, ইব্রাহিম শেখ পৌরসভার রাস্তা অনৈতিক ভাবে ৬ শতক জমি দখল করে সীমানা প্রাচীর দিয়েছে। পৌরসভার পরিমাপে সরজমিনে পেলেও কেন প্রাচীর ভাঙ্গছেনা পৌর কর্তৃপক্ষ। উক্ত রাস্তা জরুরী ভিত্তিতে সম্পন্ন করার জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। এলাকাবাসী এটাও বলেন, অতি দ্রুত নির্মান কাজ সম্পন্ন না করলে জনস্বার্থে এলাকাবাসী হিসাবে আমরা মহামান্য হাই কোর্টে রিট পিটিশন করতে বাধ্য হবো।
এদিকে ইব্রাহিম শেখ পৌর কর্তৃপক্ষকের দিকে আঙ্গুল তুলে বলেন, আমজাদের বাড়ী ও শাজাহান টাওয়ারের পিছনে নার্সের বাড়ীর সামনে বেদখলকৃত পৌর রাস্তা বিধি মোতাবেক ভাংগা হয়নি। এখানে সজন প্রিতি বা আইন লংঘন করেছে পৌরসভা। এ বিষয়ে পৌরসভার প্রধান প্রকৌশলীর মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর একটি গনপিটিশন পেয়েছি এটা নিয়ে কাজ চলছে। আমরা অতি দ্রুত নিয়ম অনুযায়ী রাস্তা ও ড্রেনের কাজ সমাপ্ত করব।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)