শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
সোমবার ● ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন

ছবি : চম্পা চাকমা আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এনাম নামে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মী খুন হয়েছে। রবিবার ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র হোছনাবাদ শাখায় কর্মরত ছিলেন। সিএইচটি মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি।
---
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ শেষে এইচ এ প্লাজা তাদের অফিসে টাকা জমা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত এনামুল হকের (২৭) বাড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায়। সে ওই এলাকার মো. নুরুজ্জমার ছেলে। এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। সে তার মা ও বোনের নামে এক লাখ টাকা ঋণ নিয়েছে। কিন্তু ঠিক মতো সে কিস্তি পরিশোধ করতো না। কিস্তির বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, ঘাতক এনামকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





আর্কাইভ