বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ভারতের পশ্চিমবঙ্গে আবার খাল কেটে তিস্তার পানি প্রত্যাহারের তৎপরতায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
ভারতের পশ্চিমবঙ্গে আবার খাল কেটে তিস্তার পানি প্রত্যাহারের তৎপরতায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিস্তা নদী থেকে নতুন করে আবার পানি প্রত্যাহারে ভারতের পশ্চিমবঙ্গে দুটি খাল কাটার সংবাদে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এর ফলে শুকনো মওসুমে বাংলাদেশ অংশের তিস্তা বাস্তবে পানিশূন্য হয়ে পড়বে।
তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি আমলে না নিয়ে যেভাবে আবার দুটো খাল কেটে শুকনো মওসুমে পানি তুলে নেবার আয়োজন চলছে তা ভারতের বন্ধুত্বের কোন নমুনা নয়,বরং বাংলাদেশ ও তার জনগণের প্রতি বৈরী আচরণের সামিল। তিনি বলেন, এমনিতেই গজলডোবাসহ নানা স্থানে বাঁধ দিয়ে শুকনো মওসুমে উজানে ভারতের একতরফা প্রত্যাহারে বাংলাদেশে তিস্তার পানিপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।এখন আবার অবশিষ্ট পানি প্রত্যাহ্রত হলে বাংলাদেশে তিস্তা অবিবাহিত অঞ্চল কৃষিসহ গোটা অঞ্চল আরও বিপর্যয়ের সম্মুখীন হবে।
তিনি বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারা বর্তমান সরকারের বিরাট ব্যর্থতা। ভারতের প্রতি অনুগত নীতি অনুসরনের কারণেই এত বছরেও সরকার এই সংকটের সমাধান করতে পারেননি। ভারতকে খুশী রাখতে যেয়ে সরকার জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আসছে।
তিনি অনতিবিলম্বে তিস্তার পানি প্রত্যাহার পশ্চিমবঙ্গে খাল কাটা বন্ধ করে জরুরী ভিত্তিতে সরকারের সর্বোচচ পর্যায়ে উদ্যোগ নিয়ে তিস্তাসহ অভিন্ন নদীর পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।





স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের