মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন কাল ঢাকায়
নির্বাচিত কলাম’র মোড়ক উম্মোচন কাল ঢাকায়

ঢাকা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) যুক্তরাজ্য প্রবাসী তরুন লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের বই ‘নির্বাচিত কলাম’ প্রথম খন্ডের প্রকাশনা উত্সব ঢাকা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে ৷ ৬ এপ্রিল সকাল ১০টায় বইটির মোড়ক উম্মোচন করবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহম্মদ রহমত উল্লাহ ৷ বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইয়ুথ ফোরামের সভাপতি মো: আবু সাঈদ৷ উল্লেখ্য রেজাউল করিমের এই বইটিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ১৯টি গুরুত্বপূর্ন কলাম রয়েছে ৷ সমসাময়িক সমস্যা, দেশের ও উপমহাদেশীয় রাজনৈতিক বিশ্লেষন, ইতিহাস, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে লেখা কলামগুলো স্থান পেয়েছে বইটিতে ৷ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বইটির ভুমিকায় মন্তব্য লিখেছেন ৷





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার