মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভোলায় পুলিশের গুলিতে আহত সাংবাদিক আফজাল এখন পঙ্গু হাসপাতালে
ভোলায় পুলিশের গুলিতে আহত সাংবাদিক আফজাল এখন পঙ্গু হাসপাতালে

ঢাকা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) পুলিশের গুলিতে আহত বিএমএসএফ ভোলা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্ভিক সাংবাদিক আফজাল হোসেনকে সোমবার রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গত ৩১ মার্চ পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন৷ প্রথমে ভোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা শেষে বরিশাল শেবাচিমে পাঠানো হলে সেখানকার চিকিত্সকরা তাকে রোববার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন৷ সোমবার সকালে পঙ্গু হাসপাতালের চিকিত্সক গোলাম মাহমুদ তার শরীরের অবস্থা দেখেন৷
উল্লেখ্য, ভোলা সদর উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে উত্তেজনা শেষে এক পুলিশ সদস্য তার পায়ে গুলি করে৷ এতে তার বাম পায়ে ৮টি গুলিবিদ্ধ হয়৷ ভোলা সদর হাসপাতালের চিকিত্সকরা তার পা থেকে ৪টি গুলি উদ্ধার করে এবং বাকী ৪টি গুলি তার পায়ে থেকে যায়৷ বরিশালের চিকিত্সকরা তা বের করতে না পারায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়৷
এদিকে আফজালের দ্রুত সুস্থ্যতা কামনা ও ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৷ সোমবার পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সরকারকে নির্ভিক সাংবাদিক আফজালের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী করেন৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা