শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৯ দফা দাবীতে তৃতীয়দিনের মতো আন্দোলন অব্যাহত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৯ দফা দাবীতে তৃতীয়দিনের মতো আন্দোলন অব্যাহত
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ৯ দফা দাবীতে তৃতীয়দিনের মতো আন্দোলন অব্যাহত

---
রাউজান প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৬.১৭মিঃ) চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি আজ ৫ এপ্রিল তৃতীয়দিনের মতো অব্যাহত ছিল। বন্ধ রয়েছে সকল শিক্ষা কার্যক্রম। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে আজও ক্যাম্পাসে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৯ মাচ চুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম সড়ক দুঘর্টনায় নিহত হওয়ার দিন থেকে আট দফা দাবী আদায়ের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে মাঝে আন্দোলনরত শিক্ষার্থী অটল ভৌমিককে লাঞ্ছিত করার প্রেক্ষিতে আট দফার সাথে ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহা পদত্যাগের দাবি যোগ করে নয় দফা দাবি ঘোষণা করে। আশুতোষ পদত্যাগ করার জন্য ৪ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত সময় বেধে দিয়েছিল আন্দোলনকারীরা ছাত্র/ছাত্রীরা। ইতিমধ্যে চুয়েট কর্তৃপক্ষ আট দফা দাবী বাস্তাবায়নের যে পদক্ষেপ গুলো নিয়েছে তা বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে প্রকাশ করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা ৯ দফা বাস্তাবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে কর্মসূচী অব্যাহত রাখে। উল্লেখ্য চুয়েট সুত্রে জানায় ড. আশুতোষ সাহা পদত্যাগ পত্র উপাচার্য বরাবরে জমা দিলেও তার ব্যাপারে কর্তৃপক্ষ এখনি কোন সিন্ধান্ত নিতে পারছে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)