বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার ২২মার্চ সকাল সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড খাগড়াছড়ি -চট্টগ্রাম মহাসড়কে যৌথখামার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গুইমারার দিক থেকে আসা একটি সবজি বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন মো. মহারাজ (২৩)।
তিনি মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর, ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষ তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বর্তমানে পিকআপটি পুলিশ হেফাজতে আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনের পদক্ষেপ চলমান রয়েছে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১