বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে গৃহহীন ২৯৯ পরিবার পেল বাড়ির চাবি
ঘোড়াঘাটে গৃহহীন ২৯৯ পরিবার পেল বাড়ির চাবি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন ২৯৯ টি পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে ২৯৯ টি সুবিধাভোগী পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সাত্তার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।





ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ