শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম পাতা » সকল বিভাগ » খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বুধবার ● ২২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৩তলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী একাডেমী প্রাঙ্গণে এ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের মতো নেতৃত্ব বিশ্বে আর কোন দেশে ছিল না। আমি আমার প্রত্যেকটি বক্তব্যে আমার দল বা আমাদের দলের নেতার নাম নেই না। তবে বঙ্গবন্ধুর নাম না নিলে যেন বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়।

কারন তিনিই আমাদের উপহার দিয়েছেন একটি সার্বভৌমত্ব স্বাধীন একটি রাষ্ট্র। বঙ্গবন্ধুর হত্যার পর অনেকটা পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। এখন আবার মুক্তিযুদ্ধের ধারায় দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশ আরও এগিয়ে যেত যদি দূর্ণীতিবাজরা দূর্ণীতি করতো না। বঙ্গবন্ধু আদর্শ ছিল বাংলাদেশ একটি কল্যাণমূখি রাষ্ট্র হবে। তাই দেশের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দূর্ণীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

এমপি আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আপনারা গর্ব করে বলতে পারবেন আমি এক টাকার দূর্ণীতির সাথেও জড়িত না। কিন্তু আগেও তো আপনারা ভোট দিয়ে যাদের সংসদে পাঠিয়েছিলেন তারা গড়েছেন সম্পদের পাহাড়। তাদেরকে চিহ্নিত করা দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, আমি বিশ্বনাথে যেসব রাস্তা সংস্কার করতে পারিনি তার ব্যর্থতা কেবল আমার। তবে আমি বন্যার পর রাস্তাঘাটের সংস্কারের কথা তিন চারবার সংসদে বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং আমাকে আশ্বস্থ করেছেন।

আশা করি সবগুলি রাস্তার কাজ হবে। ইতিমধ্যে বিশ্বনাথ-খাজাঞ্চি রোডের কাজ শুরু হয়েছে। আগামী ২৮ মার্চ খাজাঞ্চি-কামাল বাজার সড়কের কাজের উদ্বোধন হবে। দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন হবে।

খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব, থানার অফিসার্স ইন-চার্জ গাজী আতাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া, পশ্চিম পৈলেনপুর ইউপি চেয়ারম্যান গোলাম চৌধুরী সুমন, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রবীন সাংবাদিক এএইচএম ফিরোজ আলী, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত রফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরাফাত হোসেন।

একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তাফা এবং সাংবাদিক এমদাদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, একাডেমীর সহকারী শিক্ষিকা সুমি বেগম, শিক্ষার্থী তানভীর আহমদ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী মিজানুর রহমান।

জালনোট প্রতিরোধে বিশ্বনাথে জনসচেতনতা বৃদ্ধি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ‘জালনোট প্রতিরোধে’ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ মার্চ দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখার সহযোগিতায় ওই ওয়ার্কশপ সম্পন্ন হয়।

বিশ্বনাথে সোনালী ব্যাংকের শাখায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিলেটের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ।

সোনালী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক সজল আচার্য্যরে সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক লিমিটেড সিলেটের সহকারি পরিচালক পার্থ জ্যোতি দে, সোনালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বদরুল আলম, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সিটি ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)