শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি শহরে ডিসির গাড়িতে ধাক্কার এ্যাকশন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি শহরে ডিসির গাড়িতে ধাক্কার এ্যাকশন
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি শহরে ডিসির গাড়িতে ধাক্কার এ্যাকশন

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো: গিয়াস উদ্দিন বশির ,ঝালকাঠি :: ঝালকাঠি জেলা প্রশাসকের সরকারী গাড়িকে বিপরীত মুখী একটি মালবাহী মাঝারী আকারের ট্রাক (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯) ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ করেছে। শুক্রবার দুপুর পৌনে ১টায় শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম তার বাবাকে নিয়ে ঐ গাড়িতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন বলে যানা গেছে। তবে ট্রাক মালিক ও দন্ডিত চালক জানায়, জেলা প্রশাসকের গাড়ীটি রাস্তার মধ্যে পাকিং করে রাখায় মাল বোঝাই ট্রাকটির সাথে সামান্য ধাক্কা লাগে।
এ ঘটনায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক চালককে আটক করে ৬ মাসের কারাদ- ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এরপর দন্ডিত ট্রাক চালক পারভেজ মোল্লাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে ও আটক ট্রাকটিকে জব্দ করে ঝালকাঠি সদর থানায় প্রেরণ করা হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর মিনি পার্কে সংলগ্ন খেয়াঘাটটি এলাকাটি বেশীরভাগ সময়ে লোকজন, গাড়ী-অটো রক্সা ও মটোরসাইকেলের ভীড় থাকে। প্লাষ্টিকের পাইপ বোঝাই মিনি ট্রাকটি মোড় গোড়ার সময় পথে থামানো জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়। ‘
খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে আসেন। সেখানে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে জীবনহানির আশংকা ও সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারা ও অর্থ দন্ড প্রদান করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে গাড়ি মালিকের যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক অত্র মামলার অর্থদন্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করে ট্রাকটি হস্তান্তরের নির্দেশ প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত ট্রাক চালক পারভেজ মোল্লা জানায়, সে মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। সে ন্যাশনাল পলিমার গ্রুপের গাড়ী চালক হিসাবে বিভিন্ন এলাকায় মালামাল ডেলিভারি করেন।
সামান্য ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানার পর আমাকে ৬মাসের জেল দেয়া হলো। এখোন এই রোজায় আমার পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাবে। আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই, আমাদের মতো গরীবের উপরেই যতো আইন।





ঝালকাঠি এর আরও খবর

ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)