শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে রমজানে লাভ ছাড়াই চাল বিক্রি
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে রমজানে লাভ ছাড়াই চাল বিক্রি
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে রমজানে লাভ ছাড়াই চাল বিক্রি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: রমজান উপলক্ষে মুনাফাবিহীন চাল বিক্রি করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মুনত্বাকিম ট্রেডার্সের মালিক শাহাদাত ফকির। উপজেলার স্টিমারঘাট সংলগ্ন ওই দোকানে রমজান মান জুড়ে এ উদ্যোগ চালু থাকবে।
এ বিষয়ে আলাপকালে ব্যবসায়ী শাহাদাত ফকির জানান, ব্যবসাতো সারা বছরই করি। রমজান হলো রহমতের মাস। এই মাসে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে অন্য রকম ভালো লাগা কাজ করে।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মাসে পাইকারি দামে অর্থাৎ কোনো মুনাফা ছাড়াই চাল বিক্রি করব। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন অনেক বেড়েছে। এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।
নাসির উদ্দিন নামে এক ক্রেতা বলেন, এই সময়ে এক টাকাও অনেক মূল্যবান। ওনার (ব্যবসায়ী শাহাদাত ফকির) কারণে যদি আমার একশ টাকাও বেঁচে যায়, তা দিয়ে আমি এক কেজি ছোলাবুট কিনতে পারব। যা আমার অনেক উপকারে আসবে। আমি ব্যবসায়ী শাহাদাত ফকির ভাইকে সাধুবাদ জানাই। তার এই মহৎকাজ একটা উদাহরণ হয়ে থাকবে। তার দেখাদেখি অন্যদেরও উচিত বিনা লাভে না হলেও সীমিত লাভে পণ্য বিক্রি করা। তাতে নিম্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি পাবে।
ব্যবসায়ী শাহাদাত ফকির আরও জানান, প্রতি রমজানেই আমি এই উদ্যোগ নিয়ে থাকি। বিগত রমজানে সাধারণ ক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। সেই সময়ে প্রায় ১ হাজার বস্তা চাল মুনাফা ছাড়াই বিক্রি করেছি। আশাকরি এবারের রমজানেও বেশ ভালো বিক্রি হবে।
এ নিয়ে চার রমজান আমার এই কার্যক্রম চলমান আছে। যদিও এই উদ্যোগের কারণে স্থানীয় অনেক চাল ব্যবসায়ী আমার ওপর নাখোশ হন। তবে তাদের প্রতি আমার আহ্বান আপনারাও রমজান উপলক্ষে এই মহৎ কাজে শরিক হন।
চাল ব্যবসা ছাড়াও শাহাদাৎ ফকির বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। করোনা মহামারির সময়ে শাবাব ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
তার মায়ের (সামসুন্নেহার ফাউন্ডেশন) নামে একটি ফাউন্ডেশন রয়েছে যেখান থেকে গরিব-অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ করা হয়। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, এটা নিশ্চয়ই একটি মানবিক কাজ। আমি তাকে সাধুবাদ জানাই।





আর্কাইভ