শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশ ও ক্ষমতাশীন আওয়ামীলীগের বাঁধায় মাঠে দাড়াঁতে পারছেনা ঝালকাঠি বিএনপি
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশ ও ক্ষমতাশীন আওয়ামীলীগের বাঁধায় মাঠে দাড়াঁতে পারছেনা ঝালকাঠি বিএনপি
রবিবার ● ২৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ ও ক্ষমতাশীন আওয়ামীলীগের বাঁধায় মাঠে দাড়াঁতে পারছেনা ঝালকাঠি বিএনপি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি জেলা বিএনপি মাঠে টিকে থাকতে পারছেনা ত্রিমুখী চাপে। থাকার চেষ্ঠা করেও পুলিশ ও আওয়ামলীগের কঠোর বাঁধায় দাড়াতে পারছেনা মাঠে। পাশাপাশি বিএনপির নিস্ক্রিয় ও বহিস্কার আদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা এখনো মাঠে নামেনি। তাই ঝালকাঠিতে বিএনপির আন্দোলন বেগবান হয়ে উঠছেনা। এ অবস্থায় আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে পারবে কিনা তা নিয়ে বিএনপি মাঠ কর্মীরাই সন্দিহান।
সব শেষ জেলায় জেলায় কর্মসূচির অংশ হিসাবে জেলা সদরে পদযাত্রা করতে গেলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। যদিও এসময় বিএনপির পাল্টা প্রতিরোধে ৬ পুলিশ আহত হয়েছে বলে পুলিশের দাবি। এদিন লাঠি চার্জে আহত হয়েছে অর্ধশত নেতাকর্মী। এমনটাই দাবি বিএনপির। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ বাদী মামলায় মোট ৩৮ জনকে আসামী করা হয়। এদের মধ্যে ২১ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছে। কিন্তু গ্রেফতারকৃতরা এখনো জামিন পায়নি।
শহর বিএনপি নেতাকর্মীরা বলছে পুলিশ ও ক্ষমতাসীনরা তাদের মাঠে থেকে সরিয়ে দিতে যৌথ ভাবে প্রতিরোধ করছে। কর্মসূচির অনুমতি পাওয়া যাচ্ছেনা। আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনেও কর্মসূচিতে বাঁধা দেয়া হচ্ছে। কার্যালয় সামনের সড়কে দাড়ালেও সরিয়ে দিয়ে ব্যানার নিয়ে যাচ্ছে পুলিশ। কোন কোন সময় পুলিশের সাথে সরকার দলীয় নেতাকর্মীরা যোগ দিয়ে তাদের কর্মর্সূচিতে বাঁধা দেয়ার অভিযোগ বিএনপির।
ঘন ঘন মামলার আসামী ও জামিন বাতিলের আতঙ্ক নিয়েও মাঠে থাকার চেষ্টা করছে জেলা বিএনপি। তবে এ মূহুর্তে গ্রুপিং থাকার কারণেও সাংগঠনিক ভীত শক্ত ভাবে গড়তে পারেনি শহর বিএনপি। জেলা বিএনপির এ্যাডভোকেট সদস্য সচিব শাহদাৎ হোসেনের নেতৃত্বে বিগত ২ বছর ধরে ঘর মুখো বিএনপি অনেকটা বেড়িয়ে আসতে পেরেছে। হামলা মামলা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিরোধেও তারা মাঠে নামছে। নেতাকর্মীরা আন্দোলনের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে বিএনপির একাংশের দাবি এতো কিছুর পরেও নিস্ক্রিয় নেতাকর্মীরা মাঠে না থাকায় প্রতিরোধ গড়ে তুলতে পারছেনা বিএনপি। চাঙ্গা করা যাচ্ছেনা মাঠের আন্দোলন।
দল ও দলীয় নেতা কর্মীদের চাঙ্গা রাখার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদল সদস্য মো. সাদ্দাম হোসেন ও সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. তৌহিদ বলেন, ঝালকাঠি-২ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেত্রী ঝালকাঠির সন্তান জেবা আমিনা খান সবাইকে সক্রিয় রাখতে আপ্রান চেষ্টা করছেন। তাই তিনি ২০১৮ সাল থেকে জেলা বিএনপির হাল ধরে এখন পর্যন্ত আমাদের পাশে আছেন। কিন্তু দলের ভিতরে একটি স্বার্থান্বেষী চক্র তার সহযোগীতা ও পাশে থাকার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেনা। জেবা খান ছাত্রদল, যুবদলসহ সকল অংগ সংগঠনের মামলা হামলায় আহত কারাগারে থাকা নেতাকর্মীদের আর্থিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কারাগারে থাকা অবস্থায় তাদের খাবারের ব্যবস্থা এবং বাহিরে থাকা পরিবারের খোজ খবর নিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
কর্মসূচি সঠিক ভাবে করতে না পারার বিষয়ে জেলা বিএনপির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, আহ্বায়ক কমিটি দিয়ে ২ বছর ধরে আন্দোলন সংগ্রাম পরিচালিত হচ্ছে। আন্দোলন আরো গতিশীল করতে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করা দরকার। ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ ৫ বছর। জেলা সেচ্ছাসেবক দলের কমিটিও মেয়াদ উত্তীর্ন। যুবদলের ইউনিট কমিটি নেই। পূর্নাঙ্গ কমিটি হলে নেতাকর্মীরা পদ পদবী পেয়ে হামলা মামলা মাথায় নিয়ে মাঠে ঝাপিয়ে পরবে।
দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির আন্দোলনে এই মূহুর্তে নিস্ক্রিয় রয়েছেন ১০/১৫ জন নেতা। যাদের বিশাল একটি গ্রুপ বা সমর্থকরাও নিস্ক্রিয়। এদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাবেক সদর উপজেলা সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিম উদ্দিন আকন উল্লেখযোগ্য।
নিস্ক্রিয় নেতা ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু মনে করেন, ঝালকাঠিতে বিএনপির মাঠে নামতে না পারার ব্যর্থতা আহ্বায়ক কমিটির। তিনি বলেন, এ কমিটি তাদের মেয়াদে সবাইকে নিয়ে একটি সভাও করতে পারেনি। সকলকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে। যেমন আমিসহ যারা নিস্ক্রিয় তাদের ডাকলে অবশ্যই আমরা যাব। তাদের পক্ষ থেকে কোন সাড়া নেই। তারা আমাদের বিরুদ্ধে ব্যক্তি রাজনীতির ধোয়াশা তোলেন। কেন্দ্রীয় কোন নেতার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আমরাতো দলের আদর্শে উজ্জিবীত। এসব কথা বলে এরা আমাদের বিচ্ছিন্ন করে রেখে মাঠের রাজনীতিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদৎ হোসেন বলেন, আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি বলেই মাঠে নামতে পারছি। পুলিশ ও আওয়ামীলীগের নেতারা নানা ভাবে হয়রানী করছে। শান্তিপূর্ণ কর্মসূচিতেও শক্তি প্রয়েগ করছে। নতুন নতুন মামলায় গ্রেফতার আতঙ্কে সবাই। তরপরেও সবাই কর্মসূচি পালনে মাঠে আছি। যারা দলে নিস্ক্রিয় এদের প্রসঙ্গে এ্যাডভোকেট শাহাদৎ হোসেন বলেন, এরা সবাই বিগত দিনে বিএনপি ক্ষমতায় থাকা কালে পদ পদবী নিয়ে ফায়দা নিয়েছে। এখন পদ হারিয়ে নিস্ক্রিয়। তাদের না ডাকার অভিযোগ শত ভাগ মিথ্যা। বিগত ১৫ বছরের তুলনায় ঝালকাঠি বিএনপি এখন অনেক বেশি সক্রিয় এবং চাঙ্গা।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আর্কাইভ