মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত, মামলায় গ্রেফতার ২
ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত, মামলায় গ্রেফতার ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মিঃ) গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহতের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গ্রেফতারকৃতরা হলেন প্রদীপ মণ্ডল (২৭) ও মঞ্জুর আলম (২৫)৷ এছাড়াও হীরা নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ৷
৪ এপ্রিল সোমবার রাতে ধৃত দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে নিহতের ছেলে গৌতম চন্দ্র ঘোষ জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন ৷
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুর মহানগরের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা পরশ চন্দ্র ঘোষ নিহত হন ৷ এ সময় ডাকাতরা মুক্তিযোদ্ধার ভাই নরেশ চন্দ্র ঘোষ, তার দুই ছেলে বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) কুপিয়ে জখম করে ৷ পরে ঘরে থাকা সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়৷ এছাড়া মো. হীরা (২৪) নামের আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি ৷
মামলার বাদী গৌতম চন্দ্র ঘোষ বলেন, কয়েকদিন আগে বাড়ির পাশের রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র করে স্থানীয় যুবক প্রদীপের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে প্রদীপ আমাকে গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয় ৷ এর দুইদিন পরই আমার বাবা খুন হওয়ায় আমার ধারণা সেই বাবাকে খুন মালামাল লুট করেছে ৷ আহত নরেশ চন্দ্র ঘোষ (৬০), ভাতিজা বিধান কৃষ্ণ ঘোষ (৩২) ও মৃণাল চন্দ্র ঘোষকে (২৮) গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ৷
উল্লেখ্য, ৩ এপ্রিল রবিবার রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশপরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ৷ পরে নরেশ, বিধান ও মৃণালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে ৷ এর পরপরই নরেশের ভাই পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয় ৷ এ সময় পরেশের ছেলে গৌতম ঘোষ ডাকাতদের চিনে ফেলেছে বললে তারা গুলি ছোড়ে৷ এ গুলি মুক্তিযোদ্ধা পরেশের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা