শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে অধিক পরিমাণে ভুট্টা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে অধিক পরিমাণে ভুট্টা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে অধিক পরিমাণে ভুট্টা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে অধিক লাভের আশায় ধানের বদলে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলায় এখন ভুট্টা চাষের বিপ্লব ঘটেছে, এতে কমেছে ধান সহ রবি মৌসুমের বিভিন্ন সবজি চাষ।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা পূর্ণ করে ১৯৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। যা থেকে ২১৪৫০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। লাভজনক বলে এ ফসল চাষে উৎসাহিত করতে উপজেলা কৃষি দপ্তর থেকে ৩৫০ জন কৃষককে বিনামূল্যে ২ কেজি করে ভুট্টার বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।

উপজেলার বুলাকীপুর, পালশা, সিংড়া, ঘোড়াঘাট ইউপি ও পৌর এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ধানের পাশাপাশি অধিক পরিমান জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। ভুট্টার জমিতে কোথাও কোথাও মোচার ফুল আবার কিছু জমিতে ভুট্টা পাকা শুরু হয়েছে। উচ্চ ফলনশীলতা, জাতের ভিন্নতা ও রোপনের সময়কালের পার্থক্যের কারণে কোন জমিতে ভুট্টার মোচা বের হচ্ছে আবার কোনো কোনো জমিতে পাক ধরায় ভুট্টা মাড়াইও শুরু হয়েছে। কিছু জমিতে আবার অনেক ছোট আকারের ভুট্টার গাছ রয়েছে। ধানের চেয়ে কম পরিশ্রম ও লাভের আশায় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছে।

কৃষ্ণরামপুর গ্রামের ভুট্টা চাষী শাজাহান আলী ও গোলজার হোসেন সহ অনেকে জানান, গত বছর ভুট্টার ভালো দাম পাওয়ায় তারা এ বছর ধানের চেয়ে অধিক জমিতে ভুট্টা চাষ করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন ও মোছা. উম্মে সালমা বলেন, কৃষকরা এখন অনেক সচেতন। যে ফসলে বেশি লাভ কৃষকেরা এখন সেদিকেই ঝুঁকে পড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, ভুট্টা চাষ লাভজনক হওয়ায় কারণে কৃষকেরা এখন ধানের চেয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি বিভাগ এ ব্যাপারে যথেষ্ট পরিমান সহযোগীতা করে যাচ্ছে। এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।





আর্কাইভ