রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাগড়াছড়ি আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাগড়াছড়ি প্রতিনিধি :: দেশের প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন, সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ।
শনিবার ২৭ মে সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়।
এ সময় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: নাইমুল হক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাসহ বিজ্ঞ বিচারক ও আইনজীবিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তর ৪৮লাখ টাকা ব্যায়ে এ বিশ্রামাগারটি আগামী বছরের জুন মাসের মধ্যে এ নির্মান কাজ শেষ করার কথা রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১