শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

ছবি : সংবাদ সংক্রান্ত কাপ্তাই প্রতিনিধি :: আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর রবিবার ২৮ মে সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। এরআগে গত শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ থেকে বানরটি উদ্ধার করে বনবিভাগ। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, গোপন সংবাদ মারফত জানতে পারি, গত শনিবার রাত ৮টার দিকে কাপ্তাই পাল্পউডের আওতাধীন রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্য থেকে এক পাচারকারী লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়। এঅবস্থায় ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একেবারে সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি একটি গাছের উপর উঠে যায় এবং ওইসময় বনবিভাগের সদস্যরা বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পাল্পউড বাগান বিভাগ কাপ্তাইয়ের ডিএফও মোঃ নুরুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।





আর্কাইভ