শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন

ছবি : সংবাদ সংক্রান্ত অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্ধি আমতলী ইউনিয়ন পরিষদ একাদশ কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের শিরোপা ঘরে তুলেছে মাটিরাঙ্গা পৌরসভা একাদশ।
তৃনমুল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।
সোমবার (১২ জুন) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ ডেজী চক্রবর্তী।
টূর্নামেন্টের দ্বিতীয়ার্ধ্বের ১৫ মিনিটের মাথায় আমতলী ইউনিয়ন একাদশের বিপক্ষে একমাত্র গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশের ফরোয়ার্ড শুভ ত্রিপুরা। ম্যাচের শুরু থেকে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অপ্রতিরোধ্য আমতলী ইউনিয়ন একাদশ‘র ফুটবলাররা।
এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বিভেদ নয়, পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা সৃষ্টির পাশাপাশি এ টুর্নামেন্ট কিশোরদের মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে বিরত রাখবে। এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। এ টুর্নামেন্ট সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হবে। কিশোর-কিশোরীদের খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেছেন, এ টুর্নামেন্টের মাধ্যমে তৃনমুল পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমানের সুযোগ পাবে। এ মাঠ থেকেই একদিন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে এখাকার নবাগত প্রজন্মের নতুন সম্ভাবনাময়ী খেলোয়াড়রা, এমনটাই মন্তব্য করেন তিনি।
প্রতিদ্বন্ধীতাপুর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন মাটিরাঙ্গার কৃতি ফুটবলার সোহেল আফজাল বাবু। তাকে সহযোগিতা করেন সানাউল্ল্যাহ রাব্বি ও থোআইংপ্রু মারমা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশের শাকিল মোহন ত্রিপুরা। সেরা গোল রক্ষকের পুরস্কার লাভ করেন একই দলের মো. সোহেল। অন্যদিকে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি জিতেন মাটিরাঙ্গা পৌরসভা একাদশের খেলোয়াড় শুভ ত্রিপুরা।
এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে মাটিরাঙ্গা উপজেলা একাদশ গঠন করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা। উল্লেখ্য যে, বিগত ৮ জুন ২০২৩ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ