শিরোনাম:
●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিআইও’র কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুষ দেয়ার চেষ্টা
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিআইও’র কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুষ দেয়ার চেষ্টা
রবিবার ● ১৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিআইও’র কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুষ দেয়ার চেষ্টা

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সরকারী নিয়ম অনুযায়ী তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করলে আবেদন পত্র না রেখে সাংবাদিকদের ঘুষ দিয়ে ফিরিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পুর বিরুদ্ধে। ১৪ জুন বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনাটি ঘটে।
আইন রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আর জনগণের তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারীসহ সকল সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরই লক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত হয়েছে।
জানা যায়, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে গৌরীপুর উপজেলার পিআইও এর কাছে আবেদন করেন সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন ও উবায়দুল্লাহ রুমি। আবেদন পত্র জমা দিতে গেলে তিনি তা জমা না নিয়ে দালালের মাধ্যমে সাংবাদিকদের ঘুষ দেয়ার চেষ্টা করেন। পরে সাংবাদিকরা আবেদন জমা না রাখার বিষয়টি ইউএনও ফৌজিয়া নাজনীনকে জানালে উনার কিছু করার নাই বলে জানান।
এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন জানান, আমি এর আগেও উনার কাছে তথ্য চেয়ে আবেদন করার পরে তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করি। অভিযোগের পর তিনি তথ্য দিয়েছেন। আর সেই তথ্য থেকে আমি বেশ কয়েকটি অনিয়মের সংবাদ প্রকাশ করি। গত বুধবার আমরা তথ্য চেয়ে আবেদন করতে গেলে তিনি আবেদন পত্র না রেখে আমাদের নিচে বসতে বলেন। আমরা নিচে নেমে আসলে পিআইও অফিসের দালাল জয়নালের মাধ্যমে আমাদেরকে ঘুষ দেয়ার চেষ্টা করেন।
সাংবাদিক উবায়দুল্লাহ রুমি জানান, আমরা গিয়েছি তথ্য চেয়ে আবেদন করতে কিন্তু আবেদন পত্র না রেখে আমাদের ঘুষ দেয়ার চেষ্টা করেছেন তিনি। এতে বুঝা যায় তিনি দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। নয়তো উনি আমাদের ঘুষ দিতে চাইবেন কেন?
অভিযুক্ত পিআইও সোহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে বক্তব্য দিলে রেকর্ড করা হয়, আপনি অফিসে আসেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান বলেন, কাজটি মোটেও ঠিক হয়নি। আমি কথা বলে দেখছি বিষয়টি।

সাংবাদিক নাদিম হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ :: জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুক্তিযোদ্ধা বিজয়-৭১ চত্তরের সামনে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি র্যালী বের হয়ে উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল-আমীন, সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, আবুল বাশার লিংকন, সাংগঠনিক সদস্য আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক এহছানুল হক, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, শিল্প সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সদস্য নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু প্রমুখ।

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে নিহত-১ : আহত-৪

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের বৃ- কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছে। আহতরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)। বুধবার সকাল আটটার দিকে ওই ঘটনাটি ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফা আহম্মেদ এর স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জে তক্ষক বিক্রির সময় আটক-৪
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তক্ষক বিক্রির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে তাদের আটক করার পর বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে একটি চক্র তক্ষক বিক্রি করছে এমন খবর পায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে এস আই কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি তক্ষক সহ ৪ জনকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয় তাদের।
আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে রবিন মিয়া (৩২), একই জেলার সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুরামপুর গ্রামের শ্রী নারায়ন সূত্রধরের ছেলে শ্রী লিটন সূত্রধর (৪০), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদে শুশাড়িয়া বাড়ি গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে শমসের আলী (৬৫), ও একই এলাকার ঝালুর চর গ্রামের আজহার আলীর ছেলে শামীম মিয়া ৩৫।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, তক্ষক বিক্রি হচ্ছে এমন খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জে ধানের বীজ ও সার বিতরণ

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮ শ ৫০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-(২) এবং ২০২৩-২৪ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এবার উপজেলায় ৮শ ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের রোপা আমন ধানের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮শ ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

প্রতিপক্ষের আতঙ্কে দিন কাটছে ঈশ্বরগঞ্জের গৃহবধূর
ঈশ্বরগঞ্জ :: ময়মনসংহের ঈশ্বরগঞ্জে স্বামীর ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করতে যেয়ে আতঙ্কে দিন কাটছে গৃহবধূর। প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগী ওই নারী।
বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানা, অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল, ময়মনসিংহ পুলিশ সুপার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শরীফ আহম্মেদ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেও সমাধান না পেয়ে চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন শিউলী আক্তার।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটি চরনওপাড়া গ্রামের গৃহবধূ শিউলী আক্তারের স্বামী সাহিদ মিয়া প্রায় ১৮ বছর পূর্বে একই গ্রামের মৃত হাসিম উদ্দিনের কাছ থেকে ১২শতক ও মৃত হাফিজ উদ্দিনের মেয়ে রাজিয়া ও রেজিয়ার কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। উক্ত জমি গত দুই মাস ধরে একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ (৪০) ও সাহাব উদ্দিনের ছেলে সাবিকুল (৩০) গং দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বামীর ক্রয়কৃত জমি নিজ দখলে রাখতে গিয়ে অব্যাহত হুমকীর মুখে আতঙ্কে দিন কাটছে গৃহবধূ শিউলী আক্তারের।
শিউলী আক্তার বলেন, তার স্বামী সাহিদ ঢাকায় ব্যবসা করেন। বাড়িতে তিনি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন। স্থানীয় প্রভাবশালী মাসুদের নেতৃত্বে তার কাছে কিছু টাকা চাঁদা চায় তিনি দিতে অস্বীকৃতি জানালে ক্রয়কৃত ওই জমিতে তাদের উত্তরাধিকার আছে দাবি করে দখলের চেষ্টা করে। ওই সময় তিনি বাধা দিলে তাকেসহ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে এলাকা ছাড়া করার হুমকী দেয়। এমনকি রাতের বেলা মাসুদ ও সাবিকুলের নেতৃত্বে অজ্ঞাত ১৫/২০ জনের একটি দল বাড়ির পাশে ঘুরাঘুরি করে। বিষয়টি নিয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাছাড়া বিরোধপূর্ণ জমিতে মরিচগাছ, পেঁপে গাছ, সুপারি গাছসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। ওই সব ফসলের উপর মাসুদ গংরা জোর পূর্বক একটি টিনের চালা টানিয়ে দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান শিউলী আক্তার।
এ বিষয়ে অভিযুক্ত সাবিকুল বলেন, ওটা আমার বাপদাদার জমি।
অভিযুক্ত মাসুদ বলেন, টিনের চালা আমি তৈরি করছি এটা সরানো যাবে না। তাছাড়া আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সব মিথ্যা।
রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, স্থানীয় ভাবে সালিশ দরবারে বিষয়টি মিংমাসা করে দেওয়া হয়েছিল। দু’জনের মধ্যে যে চেক কেটে খারিজ করতে পারবে জমিটি তার। যার কাগজ সত্য সে জমিটি খারিজ করতে পারবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, এটি জমি সংক্রান্ত বিরোধ, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)