সোমবার ● ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে গাঁজাসহ আটক-৩
মহালছড়িতে গাঁজাসহ আটক-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে প্রায় ৫০০গ্রাম গাঁজাসহ ৩মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৬ জুন)রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন টিএন্ডটি পাড়া ১নং ওয়ার্ড এলাকা থেকে প্রায় ৫০০গ্রাম গাঁজাসহ ৩জনকে আটক করে পুলিশের টহল টিম।
আটককৃতরা হলো- শান্তি নগর এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বারেক (৬০) পিতা-মৃত তোরাব আলী, মোঃ সোনা মিয়া(৩৮) পিতা-আবুল কাশেম, মোঃ জামাল (৫৫) পিতা-মৃত হাসেম কাজী। মহালছড়ি থানায় আব্দুল বারেক, সোনা মিয়া এবং মোঃ জামাল এর বিরুদ্ধে ২০১৮সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর ১৯(ক) মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার ওসি আবুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই শ্রী মধুসুদন সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় আধা কেজি গাঁজাসহ ৩জনকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১