শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি-২০০০ ব্যাচের মৌসুমী ফল উৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি-২০০০ ব্যাচের মৌসুমী ফল উৎসব
শনিবার ● ২৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে এসএসসি-২০০০ ব্যাচের মৌসুমী ফল উৎসব

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মীরসরাই উপজেলা এসএসসি-২০০০ ব্যাচের মৌসুমী ফল উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০০ ব্যাচের সদস্যদের উদ্যোগে এবং করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগীতায় এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।

২০০০ ব্যাচের সদস্য ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদ আলম শাহীন বলেন, বন্ধুদের মধ্যে আন্তরিকতা, ভাতৃত্ব বোধ ও ঐক্য সৃষ্টির লক্ষ্যে এবং মৌসুমি ফলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। ব্যস্ততার কারণে সবাইকে একত্রিত করা সম্ভব হয়না বলে ছুটির দিনে সময় কাটানোর আরেকটা সুযোগ কাজে লাগানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবসময় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিনগুলোতে ভালো কিছু করার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি আরও জানান, ফল উৎসবে প্রায় ১২ জাতের ফলের ব্যবস্থা করা হয়েছে।
উক্ত ফল উৎসবে মিরসরাইয়ের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাচম্যাট বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ অক্টোবর এস.এস.সি-২০০০ ব্যাচের কার্যক্রম সূচনা হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী ও ব্যাচের বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের ব্যাচম্যাটদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ২০২১ সালের ১২ মার্চ মহামায়া লেক এলাকায় এসএসসি-২০০০ ব্যাচের ২০বছর পূর্তি ও মিলনমেলার আয়োজন করা হয়, যেখানে উপজেলার ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী নিবন্ধন করে ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গত রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করে এবং ঐসময় মীরসরাই উপজেলার ৫ টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার (পোশাক) ও নগদ অর্থ (সম্মানী) বিতরণ করা হয়।
বর্তমানে মীরসরাই উপজেলা এসএসসি ২০০০ ব্যাচ ফেসবুক গ্রুপে ৮৯১ জন সদস্য রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)