শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » গোরস্থানের চাঁদাবাজি বন্ধ করতে যুবলীগ নেতার হাত কেটে দিল কাউন্সিলর
প্রথম পাতা » কুষ্টিয়া » গোরস্থানের চাঁদাবাজি বন্ধ করতে যুবলীগ নেতার হাত কেটে দিল কাউন্সিলর
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোরস্থানের চাঁদাবাজি বন্ধ করতে যুবলীগ নেতার হাত কেটে দিল কাউন্সিলর

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় জুগিয়ায় কোন মানুষ মারা গেলে গুনতে হচ্ছে ৫ হাজার টাকা। গরীব, অসহায়, ভ্যানচালক থেকে শুরু করে ধনী কেউ বাদ যায় না চাঁদার টাকা থেকে। লাশ প্রতি ৫ হাজার টাকা রশিদ দিয়ে আদায় করা হয় টাকা। তবে সবার জন্য ৫ হাজার নয়, ধনী ব্যক্তিদের জন্য চাঁদার পরিমান বেশী। গোরস্থান কমিটির মদখোর সভাপতি জামাল মালিথা গোরস্থানে বসেই মদ পান করে বলে অভিযোগ উঠেছে। তার এসব কর্মে বাধা দেয়ায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে কুপিয়ে তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে গোরস্থান কমিটির সভাপতি জামালের জামাই পৌর কাউন্সিলর শাহিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী।
জানা যায়, জুগিয়া রাস্তাপাড়া গোরস্থান, জামে মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাসহ ঐ ওয়ার্ডের সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সব কমিটির সভাপতি ছিলেন ওই মদখোর জামাল মালিথা। মৃত ব্যক্তির লাশ দাফনে টাকা আদায়ের বিষয়টি এলাকার সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। স্থানীয়রা ভয়ে মুখ না খুললেও যুবলীগ নেতা হাফিজ বিরোধীতা করে। আস্তে আস্তে জনমত তৈরী হয় জামালের বিরুদ্ধে। গত দুই সপ্তাহ আগে নির্বাচনে গোরস্থানসহ সকল কমিটির সভাপতি পদ থেকে বাদ পড়ে জামাল। এতে ক্ষিপ্ত হয় জামাল ও তার জামাই পৌর কাউন্সিলর শাহিন।
তারপর থেকেই হত্যার হত্যার মিশনে নামে তারা। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত ভাবে শনিবার রাত ৮ টার দিকে শাহিনের নেতৃত্বে সন্ত্রাসীরা ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে যুবলীগ নেতা হাফিজের ওপর সন্ত্রাসী হামলা চালায়। যুবদলের নেতা হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করা পৌর কাউন্সিলর শাহিন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের ডানহাত খ্যাত কাউন্সিলর শাহিন উদ্দিন। বিভিন্ন সময় বিভিন্ন নেতার আশ্রয়ে হয়ে ওঠে এই চরমপন্থী অবলম্বনকারী শাহীন।
হাফিজের ওপরে হামলার বিভৎসতা দেখে সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা হাসপাতালে হাফিজের হামলার বিভৎসতা দেখে সংজ্ঞা হারিয়ে ফেলেন। হাফিজের ওপর হামলার ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং -২৪। তারিখ ১৬/০৭/২০২৩। কাউন্সিলর শাহিন সহ ১৩ জন এই মামলার এজাহার নামীয় আসামী। মামলা হলেও মূল আসামী শাহিন সহ অন্যান্য আসামীদের প্রকাশ্যে শহরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবী করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ