শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » এসএসসিতে ফাতেমা গার্লস হাই স্কুলের শতভাগ পাশের সাফল্য
প্রথম পাতা » চট্টগ্রাম » এসএসসিতে ফাতেমা গার্লস হাই স্কুলের শতভাগ পাশের সাফল্য
রবিবার ● ৩০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসিতে ফাতেমা গার্লস হাই স্কুলের শতভাগ পাশের সাফল্য

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এসএসসির ফলাফলে শতভাগ পাশ করছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। তম্মধ্যে অন্যতম ৭ নং কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামে মহিয়সী নারী ফাতেমা বেগমের হাতে প্রতিষ্ঠা পাওয়া ফাতেমা গার্লস হাই স্কুল। ১৯৮২ সালে গড়ে উঠা এই শিক্ষাপ্রতিষ্ঠান এবার উপজেলার ৪৭ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন ছাত্রী। দীর্ঘদিন পর শতভাগ সাফল্যে খুশি বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থী নাসরিন আক্তার, জান্নাতুল নাঈমা আঁখি, শারমিন আক্তার ও ঐশি ভৌমিক অনুভূতি ব্যক্ত করে বলেন, শিক্ষকদের ঐকান্তিক চেষ্টার কারণে আমাদের ব্যাচ শতভাগ পাশ করেছে। দীর্ঘদিন শতভাগ পাশের ছোঁয়া আমাদের প্রাণের বিদ্যালয় পায়নি, শতভাগ পাশের ব্যাচটি আমাদের ব্যাচ; আমরা এই ব্যাচের ছাত্রী হয়ে গর্বিত। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহাদ আলম বলেন, আমার দাদীর হাতে গড়া প্রতিষ্ঠানে আমি দায়িত্ব নেওয়ার পর এমন একটি ফলাফল আমাকে মুগ্ধ করেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকদের প্রতি। শতভাগ পাশের ধারা অব্যাহত রাখতে আমি সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোহাম্মদ নুরুল আনোয়ার বলেন, আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পড়ালেখার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করি। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম রাত্রীকালীন হোম ভিজিট, দুর্বল ছাত্রীদের আলাদাভাবে পড়াশোনা, মোবাইল ব্যবহার পুরোপুরিভাবে নিষিদ্ধ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের নিয়ে ছাত্রীদের কোন কোন বিষয়ে কি সমস্যা সেসব সমাধানকল্পে সাপ্তাহিক ও মাসিক মিটিংয়ের আয়োজন করা। আমার দৃঢ় বিশ্বাস শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও অভিভাবকরা আমাদের সহযোগিতা করে তাহলে শতভাগ পাশের ধারা অব্যাহত রাখতে পারবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)