শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা : ছাত্র-ছাত্রীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা : ছাত্র-ছাত্রীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা : ছাত্র-ছাত্রীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা

---

রাউজান প্রতিনিধি :: (৭ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ)  বৃহসপতিবার ৭ এপ্রিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছাত্রদের আজ বিকালে ৩টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল ৮ এপ্রিল সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তবে ¯স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
আজ সকাল সাড়ে দশটায় উপাচার্য, উপ-উপাচার্য, সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত ক্রমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকার বিষয় বিবেচনা করে একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। চুয়েট সূত্রে জানা যায় ৬ষ্ঠ দিনের মতো আজও সকাল থেকে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে কর্মসূচী চালিয়ে যায়। এক পর্যায়ে কাপ্তাই রোডে মানববন্ধ ও গাড়ী চালকদের উদ্ভুধ করার লক্ষ্যে লিফলেট বিতরণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পরে। আন্দোলনরত ছাত্ররা জানায়- আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ন আজও আমরা শান্তিপুর্ন ভাবে কর্মসূচী চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষ থেকে আমাদের দাবী পুরণের কোন ধরনের পদক্ষেপ না নিয়ে উল্টো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে চুয়েটের শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলছে। চুয়েট বন্ধ হলেও আন্দোলনের কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ৯ দফা দাবী আদায়ের পক্ষে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য চুয়েটের স্থাপত্য বিভাগের মেধাবী ছাত্র মোঃ মুহাইমিনুল ২৯ মার্চ মদুনাঘাট এলাকায় অটোরিকশায় লেগুনায় মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ মার্চ থেকে এ বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্র-ছাত্রীরা বেশ কিছু দাবী প্রদান পূর্বক সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) বর্জন করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে দফায় দফায় তালা লাগিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুত্রে জানা যায় ২৯ মার্চ এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রদের দাবী নিয়ে দফায় দফায় সভায় মিলিত হয়। সভাসমূহের সিদ্ধান্ত ক্রমে ছাত্র-ছাত্রীদের সকল দাবীর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং তা সময়ে সময়ে ছাত্র-ছাত্রীদেরকে অবহিত করা হয়। এরপরও ছাত্র-ছাত্রীরা শিক্ষা কার্যক্রমে যোগদান না করে পরিচালক (ছাত্রকল্যাণ) এর পদত্যাগের নতুন দাবীসহ ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী অব্যাহত রাখে। এরই পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত সমূহ নেয়া হয়।

এরিপোট লেখা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অবস্থান ধর্মঘট অব্যহত রেখেছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)