শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালিত
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, বারইয়ারহাট পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।

পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ এসময় বক্তব্য রাখেন।
বারইয়ারহাট পৌরসভার পক্ষ থেকে পৌরসভা কার্যালয় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়া সহ যুবলীগ নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।





আর্কাইভ