শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে ঘোড়াঘাটে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত
প্রথম পাতা » দিনাজপুর » এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে ঘোড়াঘাটে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে ঘোড়াঘাটে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৬২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে । আর প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ২৩ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) প্রথম দিনে বেলা ১০টায় এই উপজেলার দুটি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় তার সাথে ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক।

পরীক্ষাকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৬৫২ জন শিক্ষার্থীর। তার মধ্যে ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ৪০০ এবং ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী। তবে প্রথম দিনে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও, ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে অনুপস্থিত রয়েছে২৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে বুধবার (১৬ আগষ্ট) পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে ঘোষণা করে উপজেলা ব্যাপী মাইকে প্রচার প্রচারণা করেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ৫টি। তার মধ্যে কারিগরী শিক্ষা বোর্ডের কেন্দ্র ২টি এবং মাদ্রাসা বোর্ডের কেন্দ্র ১টি। বাকি দুটি এইচএসসি কেন্দ্র। তবে বন্যার কারণে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ২৭ আগষ্ট থেকে শুরু হবে এই দুই বোর্ডের পরীক্ষা।

ঘোড়াঘাট সরকারী সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র দুটি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে সরকারি পর্যায়ে যোগাযোগের জন্য শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করবেন। এ সব বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

ঘোড়াঘাট :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট দিনাজপুরের সব উপজেলার ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য ও প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, গত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নে ২৭টি ও ১টি পৌরসভার ৯টি মিলিয়ে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৩৬ টি। যা দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভোট কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে ভোট কেন্দ্রের পাশাপাশি বেড়েছে ভোট কক্ষ। গত নির্বাচনে উপজেলায় মোট ভোট কক্ষ ছিল ২০৫ টি যা এবার বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২৪২টি। যার মধ্যে ৪টি ইউনিয়নে ১৯৪টি ও ১টি পৌরসভায় ৪৮টি কক্ষ। অপরদিকে গতবারের তুলনায় বেড়েছে ভোটার সংখ্যা। একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ভোটার সংখ্যা ছিল ৯০৬১৫ জন যা এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১০৫২৯৭ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম জানান, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য ভোট কেন্দ্রের এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্র অপরিবর্তিত রেখে ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্রের কক্ষ বেড়েছে। তবে দাবি-আপত্তি নিস্পত্তি শেষে এ সংখ্যা কমবেশি হতে পারে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে সবার সুবিধার্থে ১৬ আগষ্ট বুধবার খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যা বৃহস্পতিবার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হচ্ছে। ভোটকেন্দ্র নিয়ে কারও কোন আপত্তি বা কোনও কেন্দ্র স্থাপনের দাবি থাকলে এ সংক্রান্ত লিখিত আবেদন করার বিধান রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে আহ্বায়ক কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নিবে। ৩১ আগষ্ট পর্যন্ত প্রকাশিত তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ। এসব নিস্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে।

ঘোড়াঘাটে নিখোঁজের একদিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে নিখোঁজের একদিন পর তপন চন্দ্র মোহন্ত ওরফে নেদার (৪৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে পৌর এলাকার চাম্পাতলীর ঘাটে ইটভাটা সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত তপন চন্দ্র মোহন্ত ওরফে নেদার (৪৮) পাশ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মৃত ক্ষীতিস চন্দ্র মোহন্ত ওরফে কাঞ্চিয়া মাস্টারের ছেলে। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে মহাসড়ককের পাশে পশু খাদ্য ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (১৬ আগষ্ট) দুপুরে দোকান থেকে করতোয়া নদীতে সাতরিয়ে বাড়িতে ফিরছিলেন নিহত তপন চন্দ্র। এরমাঝেই হঠাৎ তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন রাত পর্যন্ত নদীর বিভিন্ন ঘাটে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, বুধবার রাত ৯টা খবর পেয়ে তাৎক্ষণিক পরিবারের দেখানো নদীর বিভিন্ন স্থানে ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে রংপুর থেকে আমাদের ডুবুরি দলের সদস্যদেরকে নিয়ে আসা আবারো দ্বিতীয় দফায় নদীতে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ঘোড়াঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাহাত আহম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় চাম্পাতলীর ঘাটে নিখোঁজ তপনের ভাসমান মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে তারা মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)