শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন শুরু
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন কার্যক্রম শুরু করেছে রাউজান পৌর কর্তৃপক্ষ। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকল্পে নালা খনন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনের পর স্কেভেটর দিয়ে খনন কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নবীদুল আলম, বশর মাস্টার, হামিদুল ইসলাম টিটু, মো. আলমগীর, শিক্ষক গৌতম মল্লিক, ইউসূফ আমীন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মো. তারেক চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মো. হোসেন, মো. ইউনুচ। এর আগে গত রবিবার (১৩ আগস্ট) পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে নালা ও খাল খনননের উদ্যোগ নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। স্থানীয়রা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একটি কবরস্থান, রাস্তাঘাট, একাধিক বাড়ি পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে কয়েক একর কৃষি জমির চাষাবাদ ব্যাহত হয়। বন্যা পরবর্তী সময়ে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে খনন কাজ শুরু করেছে। এতে ওই এলাকার ৫, ৬ ও ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন তারা। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে পৌর এলাকার মানুষের সমস্যা সামাধানের চেষ্টা হিসেবে খাল-নালা খনন কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়ক সমুহ পুননির্মাণ কাজ শুরু করা হয়েছ। উল্লেখ্য, টানা বর্ষণ, পাহাড়ি ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় রাউজান পৌর এলাকায় রাস্তাঘাট, ব্রীজ কালভাট ভেঙে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)