শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী উপকারভোগীদের গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।
আজ সোমবার ২১ আগস্ট সকাল ১১ টায় বান্দরবান ইউনিট কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক (উপসচিব) মো. জসীম উদ্দিন।
চেয়ারম্যান বলেন যে, তিনি তাঁর কর্মময় জীবনে ৪৩ বছর যাবত দেশের বাইরে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কর্তব্য পালনের কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের জন্য তেমন অবদান রাখতে পারেননি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিরি আরও বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাচ্ছে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামগ্রী উন্নয়নের জন্য কৃষি বান্ধব সরকারকে সহযোগিতা করেন, কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার দৃশ্যমান উন্নয়ন কাজ করছে।
তিনি আরও বলেন যে, কফি ও কাজুবাদাম আন্তর্জাতিকভাবে প্রচুর চাহিদা রয়েছে। ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রচুর কফি উৎপাদন করছে এবং মান সম্মত কফি ও কাজুবাদাম উৎপাদন করছে। এসব দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে ভালো কৃষক হয়ে বিজ্ঞান ভিত্তিক কফি ও কাজুবাদাম চাষ করে উৎপাদন করতে হবে।
ভাইস চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উন্নয়নমূলক অগ্রগামী প্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা ইতিবাচক পরিবর্তনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বোর্ডকে কফি ও কাজুবাদাম চাষের জন্য দায়িত্ব দিয়েছে। কফি ও কাজুবাদাম চাষে যদি কোন সমস্যা হয় তাহলে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি উপকারভোগী কৃষকদের কফি ও কাজুবাদাম গাছ নিয়মিত পরিচর্যা করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বান্দরবান সদরের ৪০ জন এবং রোয়াংছড়ি উপজেলার ৪০জন উপকারভোগী কৃষকগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে এককালিন আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
এসময় বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা মো. খোরশেদ আলম, বিভিন্ন সরকারি বিভাগ/অধিদপ্তর/সংস্থার প্রশিক্ষকবৃন্দ, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, আলু মং জেলা প্রকল্প ব্যবস্থাপক, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পসহ বোর্ডের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)