শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সরকারী প্রনোদনার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ শীর্ষক স্কিমের আওতায় ‘স্কুল ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান’-এর আওতায় ১১জন শিক্ষক ও ১৫জন শিক্ষার্থীকে মোট এক লক্ষ ৭৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থী উপস্থিতির বিষয়ে বিশদ আলোচনা হয়।
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মায়া রাণী সরকার, মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

ঈশ্বরগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১ আগস্ট ২০০৪ সালে তারেক জিয়ার নির্দেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, সাফায়েত হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলীল মন্ডল, মাসুদ হাসান তূর্ণ, দফতর সম্পাদক আবুল কালাম, সহ-দফতর সম্পাদক রুহুল আমিন রাহুল, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম ফরিদ উল্লাহ ফরিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহম্মেদসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ।

২১আগস্ট উপলক্ষে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল রোড থেকে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচির সাথে একত্রিত হয়। পরে মিছিলটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রতিবাদ সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী যুব লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন,উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসানুল হক দিদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মাসুদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সদর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লতিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আলম সোহান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ভূঁইয়া প্রিতম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শিমুল আহমেদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মুন্না, আশরাফুল আলম হৃদয়সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)