শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮শিক্ষার্থী
সোমবার ● ২১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮শিক্ষার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৮জন শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় (University of Agder) গমন করতে যাচ্ছেন। চুয়েটের CARE প্রকল্পের আওতায় পূর্ণ বৃত্তি নিয়ে ২ বছরের জন্য ৪জন এবং ৫ মাসের জন্য ৪জন শিক্ষার্থী চলতি সপ্তাহে নরওয়ে গমন করবেন। শিক্ষার্থীরা হলেন- দুই বছরের প্রোগ্রামের জন্য ইইই বিভাগের আনফাজ ইসলাম, অপি দাশ, মো. ইফতেখার হোসেন ও যন্ত্রকৌশল বিভাগের অর্ণব দাশ এবং ৫ মাসের প্রোগ্রামের জন্য আইইটি’র আনিছুল ইসলাম শুভ, যন্ত্রকৌশল বিভাগের বায়জিদ আহমেদ ও সুরভী আক্তার নুপুর, ইইই বিভাগের তানজির আহমেদ। আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ CARE প্রকল্পের অধীনে চুয়েটের সাথে সম্পাদিত শিক্ষা ও গবেষণা অনুদান চুক্তির আওতায় এই যৌথ একাডেমিক শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ ২১শে আগস্ট সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে শিক্ষার্থীদের নরওয়ে গমনের প্রাক্কালে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় CARE প্রকল্পের চুয়েটের প্রকল্প পরিচালক ও সমন্বয়ক যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এছাড়া এগডার বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকল্প পরিচালক ও সমন্বয়ক যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৌমেন রুদ্র অনলাইনে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে সম্প্রতি নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় থেকে এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)