শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মদভর্তি ট্রাকসহ আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মদভর্তি ট্রাকসহ আটক-১
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মদভর্তি ট্রাকসহ আটক-১

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১ হাজার ২০ লিটার পাহাড়ী ছোলাই মদভর্তি ১টি ট্রাক ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা।
মদসহ ট্রাকটি জব্দ করেছে রাউজান থানা পুলিশ। এছাড়া ৮০লিটার পাহাড়ী ছোলাই মদসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে রাউজান থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে রাউজান থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণপাশে জানে আলম পেট্রোল পাম্প সংলগ্ন হাফেজ বজলুর রহমান সড়ক থেকে ৮০ লিটার চোলাইমদ, মাদকদ্রব্য পরিবহনে নিয়োজিত ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ (চট্টগ্রাম-থ-১৫-০১০২) মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মো. ফজল হকের ছেলে।
অন্যদিকে বুধবার রাত ৩টায় উপপরিদর্শক মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সড়কের উপর অবস্থানকালে ০১টি কার্গো খোলা ট্রাক (চট্টমেট্রো-ড-১১-১৬১১) নোয়াপাড়া টু রাউজান সড়ক দিয়ে বড় মাদকের চালান যাওয়ার সময় সংকেত দিলে ট্রাকের গতি বাড়িয়ে চালিয়ে যান চালক। ধাওয়া করে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের শরতের দোকান নামক স্থানে পৌঁছালে ট্রাকটি থামিয়ে চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ১০২০ লিটার মদসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১১শত লিটার মদ, ১টি ট্রাক, ১টি অটোরিকশা জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





আর্কাইভ