শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা
প্রথম পাতা » কৃষি » লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা! কৃষক ইব্রাহীম প্রতিদিন সপ্ন বুনেছিল এবার লাউ বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখবে। পরিশোধ করে দেবে সকলের ঋণ। কিন্তু সে সপ্ন অধরাই থেকে গেল। রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে ১ একর জমির মধ্যে ৯০ শতক জমির প্রায় ১৫০ টি লাউগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

বুধবার ৬ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী কৃষক ঘোড়াঘাট থানায় প্রতিপক্ষদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাটপাড়া দূর্গাপুর এলাকার কৃষক ইব্রাহিম ও প্রতিপক্ষ একই গ্রামের শাহাদত ও তার দুই ছেলে আমিনুল ও কামরুলের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৩ টায় প্রতিপক্ষের ইব্রাহীম নামের এক কৃষকের ১৫০ টি লাউ গাছ কেটে দেয়। গাছগুলো কেটে চলে যাওয়ার সময় একই গ্রামের তাজ উদ্দিন নামে এক ব্যক্তি তা দেখে ফেলে। পরে ইব্রাহিম সকালে ঘুম থেকে ওঠার পর ঘটনার বিস্তারিত জানতে পেরে জমিতে গিয়ে দেখতে পায় প্রতিপক্ষরা রাতের আঁধারে বেশিরভাগ লাউ গাছের গোড়া কেটে ফেলেছে।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ইব্রাহিম মিয়া জানান, বছরে প্রতি বিঘায় ১২ হাজার টাকা করে আবাদ করার জন্য ১ একর জমি লিজ হিসেবে নিয়েছিলাম। গণ উন্নয়ন কেন্দ্র (এনজিও) থেকে কিস্তিতে ৫০ হাজার টাকা ও পরিচিতদের নিকট থেকে ধার দেনা করে ৪০ হাজার টাকা নিয়েছিলাম। অপরদিকে কীটনাশক সহ অন্যান্য দোকানে প্রায় ৩৬ হাজার টাকা বাকি রয়েছে। স্বপ্ন ছিল লাউ বিক্রি করে অল্প অল্প করে কিস্তি ও ধারদেনা পরিশোধ করবো কিন্তু এ স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। এ বিষয়ে তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবীর পাশাপাশি সরকারি সহায়তা চেয়েছেন। যেন কিস্তি পরিশোধ করে পুনরায় পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন। এ ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)