রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস (৩০) উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিননগর গ্রামের নুরুল আবছারের ছেলে। জানা যায়, নিহত আবদুল কুদ্দুস সকালে ঘর থেকে বের হয়েছিলেন চট্টগ্রাম শহরের উদ্দেশ্য। বিদেশ যাওয়া জন্য বানানো পাসপোর্ট আনতে যাওয়া পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে, দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুরগিবাহী একটি অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার