বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিতর্কিত ৫৭ ধারায় মানবাধিকার সংস্থার আদিলুর ও নাসিরকে গ্রেফতারের নিন্দা
বিতর্কিত ৫৭ ধারায় মানবাধিকার সংস্থার আদিলুর ও নাসিরকে গ্রেফতারের নিন্দা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর সভাপতি প্রসিত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক এডভোকেট আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দীনকে কারাদণ্ডাদেশের পর গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেন, দেশের একটি নেতৃস্থানীয় মানবাধিকার সংগঠনের স্বনামধন্য সংগঠককে বিতর্কিত আইনে সাজা দেয়ার পর উচ্চ আদালতে আপিলের সুযোগ দেয়ার পূর্বে গ্রেফতার করা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থি।
নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত দুই অধিকার কর্মীকে নিঃশর্ত মুক্তি প্রদান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আইসিটির বিতর্কিত ধারাসহ সকল কালাকানুন বাতিলের দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১