শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কিডনি বিক্রি সিন্ডিকেটের মূল হোতা সিরাজগঞ্জের আ’ লীগ নেতা জেমস
প্রথম পাতা » অপরাধ » কিডনি বিক্রি সিন্ডিকেটের মূল হোতা সিরাজগঞ্জের আ’ লীগ নেতা জেমস
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিডনি বিক্রি সিন্ডিকেটের মূল হোতা সিরাজগঞ্জের আ’ লীগ নেতা জেমস

ছবি : সংবাদ সংক্রান্ত সিরাজগঞ্জ প্রতিনিধি :: নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় প্রকাশ্যে কিডনি বেচাকেনা চলছে। ২৬ বছর পর্যন্ত তরুণদের প্রতিটি কিডনি বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ লাখ টাকায়। আর মধ্যবসয়ীদের কিডনির দাম একটু কম, ২ থেকে ৪ লাখ টাকার মধ্যে। বিক্রেতাদের রোগীর স্বজন সাজিয়ে এসব কিডনি প্রতিবেশী দেশের বিভিন্ন ক্লিনিকে ৎুতিস্থাপন করা হয়। চক্রের সদস্যরা ও বিক্রেতারা জানান, সিরাজগঞ্জ জেলার তাড়াাশ উপজেলা আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমসের নেতৃত্বে একটি সক্রিয় সিন্ডিকেট তরুণদের টার্গেট করে কিডনি সংগ্রহের গ্রতিযোগিতায় নেমেছে।

অনুসন্ধানে জানা যায়,নাটোর জেলার গুরুদাসপুরে এখন পর্যন্ত প্রায় ২০০ শতাধিক মানুষের কিডনি বিক্রি হয়েছে। কিডনি সিন্ডিকেটের মাধ্যমে দরিদ্র মানুষরা তাদের কিডনি বিক্রি করেছেন। সিন্ডিকেটের দেখানো আর্থিক প্রলোভনে উপজেলার দরিদ্র মানুষরা কিডনি বিক্রি করে দিচ্ছেন।
কিডনি চক্রের সদস্য আব্বাসের মোড় এলাকার রশিদ জানান, জেমসের নেতৃত্বে কিডনি সিন্ডিকেট চলছে। তিনি ঢাকায় থেকে সব নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন সরকারি হাসপাতালে কিডনি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের টার্গেট করে কিডনি কেনার লোক ঠিক করা হয়। এরপর দরিদ্র মানুষদের টাকার লোভ দেখিয়ে কিডনি কেনা হয়। বাজারে সব থেকে তরুণদের কিডনির চাহিদা বেশি।
সম্প্রতি কিডনি বিক্রির জন্য রশিদের কাছে যাওয়া সাহাপুরের নজরুল ও তার মা জানান, দেনার কারণে নজরুলের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এজন্য রশিদের সাথে যোগাযোগ করেন। রশিদ জানায় ক্রেতা পাওয়া গেলে ৩ থেকে ৪ লাখ টাকায় কিডনি কিনবে। ঢাকাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে। বিক্রির কাজে কিডনি আব্বাস ও জেমস তাদের সহযোগিতা করবে।

চাচকৌড় বাজারের মধ্যম পাড়া এলাকার খৈবার ও আরো কয়েকজন কিডনি বিক্রেতা জানান, তারা জেমস, রশিদ ও আব্বাসের মাধ্যমে প্রতিবেশি দেশে গিয়ে কিডনি বিক্রি করেছেন। এজন্য তাদের ৩ থেকে ৪ লাখ টাকা দেয়া হয়েছে। অভাবের কারণেই তারা কিডনি বিক্রি করেছেন।

কিডনি বিক্রি করতে ফিরে আসা একই এলাকার জিল্লুর রহমান নামের একজন জানান, তিনি কিডনি আব্বাস ও জেমসের প্রলোভনে কিডনি বিক্রিতে রাজি হয়েছিলেন। পরে ভুল বুঝতে পেরে ফিরেও এসেছেন।

চক্রের আরেক সদস্য আব্বাস ওরফে কিডনি আব্বাস জানান, তিনি নিজের কিডনি বিক্রি করেছেন। এজন্য অনেকেই তার কাছে কিডনি বিক্রির বিষয়ে পরামর্শ চাইতে আসেন। কেউ আসলে পরামর্শ দেন তবে চক্রের সাথে জড়িত না। জেমস ও রশিদ তার নামে হিংসা করে মিথ্যা কথা বলেছে। এরা দুইজনই মূল হোতা।
চক্রের মূল হোতা মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে ধর্ষন মামলা চলমান। তার বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া একাধিকবার প্রতিবেশি দেশেও যাওয়ার তথ্য পাওয়া যায়।
তবে চক্রের মূল হোতা তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মোনায়েম হোসেন জেমস বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি ঢাকায় নিয়মিত হাসপাতালে যান এলাকার রোগীদের দেখাশুনা করতে। তবে কিডনি বিক্রির সাথে জড়িত নয়। তবে তার ব্যাংক হিসেবে প্রচুর টাকার লেনদেনের বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।

তাড়াশ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, জেমসের বিষয়টি শুনেছি। প্রমাণিত হলে দলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। তবে ঘটনা সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তি আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
সলঙ্গায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রম আরো গতিশীলতা করতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সলঙ্গা থানা শাখার অস্থায়ী কার্যলয় (ডাক বাংলো) এ বিতরণ শুরু হয়েছে।

সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হক,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিয়াদুল ইসলাম ফরিদ সদস্য ফরম বিতারনের উদ্বোধন কার্যক্রম শুরু করেন।

বক্তারা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের থানা শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)