শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণকারী সন্ত্রাসীদের অপরাধের প্রধান আস্তানা রাঙামাটির রঙিনছড়া
প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণকারী সন্ত্রাসীদের অপরাধের প্রধান আস্তানা রাঙামাটির রঙিনছড়া
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরণকারী সন্ত্রাসীদের অপরাধের প্রধান আস্তানা রাঙামাটির রঙিনছড়া

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের খণ্ডিত লাশ যেখানে পাওয়া গেছে, সেই স্থানের নাম রঙিনছড়া পাহাড়। পাহাড়টি রাউজান, রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাউখালী উপজেলা সীমান্তে। কাউখালী উপজেলার অধীনে পাহাড়টি এখন পার্বত্য উপজাতীয় সন্ত্রাসীদের অপরাধের প্রধান আস্তানা। অপহরণ করে হত্যার জন্য এই পাহাড় বেছে নিয়েছে তারা। হৃদয়ের দেহাবশেষ উদ্ধার করাতে গিয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেন, সেই পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের কঙ্কাল। প্রত্যক্ষদর্শী এলাকার ইউপি সদস্য আলী আকবর বলেন, পুলিশ হৃদয়ের লাশ উদ্ধারের সময় আমি উপস্থিত ছিলাম। ৬০ ফুট উঁচু পাহাড়টিতে উঠে দেখি অনেকগুলো লাশের কাল। পুরো পাহাড় ঘুরে দেখলে কত কাল দেখতাম তা বলা কঠিন। সেদিন পাহাড়ে আরও যার উঠেছে তারা ভয়ংকর তথ্য দিয়েছেন। এই পাহাড় উপজাতীয় সন্ত্রাসীদের নৃশংসতার কেন্দ্র এখন।
পুলিশের সঙ্গে উদ্ধারে যাওয়া রাউজান পুলিশের লাশ উত্তোলনকারী (নিয়মিত) মোহাম্মদ সেলিম বলেন, ‘অভিযুক্ত উমংচিং মারমার দেখানো হৃদয়ে দেহাবশেষগুলো সংগ্রহ করার সময় মাথা কাটা কয়েকটি কঙ্কাল পড়ে থাকতে দেখি। সেখানে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষে হাত ও পায়ের হাড়। কয়েকটি মাথার খুলিও দেখতে পেয়েছি। আমার মনে হয়েছে অনেকদিন ধরে সন্ত্রাসীরা মানুষকে অপহরণ করে এখানে এনে হত্যা করে আসছে। এদিকে, কলেজ শিক্ষার্থী শিবলী সাদিক হৃদয়ের দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

গণপিটুনির ঘটনায় মামলা : হৃদয়ের দেহাবশেষ নিয়ে ফেরার পথে পুলিশের গাড়ি অবরোধ করে অভিযুক্ত উমংচিং মারমাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ও পুলিশের ওপর গ্রামবাসীর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে দুই হাজার জনকে আসামি করা হয় মামলার এজাহারে। হৃদয়ের পরিবারে আহাজারি হৃদয়ের মণ্ডিত লাশের অংশগুলো দেখে ঘটনার দিন বারবার আন হারান হৃদয়ের মা নাহিদা আক্তার। সন্তানের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়েন হৃদয়ের বাবা ট্রাকচালক মোহাম্মদ শফি ও মা নাহিদা আক্তার। তিনি বলেন, তাদের সংসারে দুই পুত্রসন্তান। হৃদয় ছিল বড়। ছোট সন্তান ১৪ বছর বয়সী শহিদুল ইসলাম রোহান পঞ্চম শ্রেণিতে পড়ে। হৃদয়ের বাবা মোহাম্মাদ শফি বলেন, বান্দরবানে গিয়ে অপহরণকারীদের মুক্তিপণের দুই লাখ টাকা দিয়েছি। এরপরও ছেলে ফিরে না আসায় এক সপ্তাহ পাহাড়ে পাহাড়ে নির্ঘুম রাত কাটিয়েছি। এই নৃশংসতা যেন আর কারও সঙ্গে না হয়, প্রশাসনের কাছে এই আবেদন। মা নাহিদা আক্তার বলেন, ‘উপজাতীয় সন্ত্রাসীরা পোলট্রি ফার্মে চাকরির নামে আমার ছেলেকে অপহরণ ও হত্যা করতে এসেছিল। তারা আমার বুকের ধন কেড়ে নিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আমার মনে হয়েছে হৃদয়ের দেহাবশেষ যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেটা উপজাতীয় সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার হয়ে থাকে। সেখানে অনেক মানুষের কঙ্কাল দেখা গেছে। গণপিটুনিতে নিহত অভিযুক্ত উংচিং মারমা তার স্বীকারোক্তি দিয়েছিল যে, সেও উপজাতীয় সন্ত্রাসী গ্রুপের সদস্য।
উল্লেখ্য, নিখোঁজের ১৪ দিন পর গত ৭ সেপ্টেম্বর হৃদয়ের মা বাদী হয়ে রাউজান থানায় অপহরণ মামলা দায়ের করেন। আসামিরা হলেন- উমংচিং মারমা (২৬), সুইচিং মারমা (২৫), অংঙ্গুইনং মারমা (২৫), ঊক্যাথোয়াই মারমা। ঊনচিৎ গণপিটুনিতে নিহত হয়। পুলিশ আরও ২ জনকে পার্বত্য জেলার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তারা হলেন- বেতবুনিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের উত্যু প্রমং মারমার ছেলে ও আছমা (২৬), কাপ্তাই থানার চিহ্নং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার উষাচিং মারমার ছেলে উক্যথোয়াই মারমা (১৯)। এদিকে পাহাড়ে প্রতিনিয়ত বেড়েই চলছে অপহরণের ঘটনা। এমন ঘটনা বাড়লে পর্যটন খাতে ব্যাপক ধস নামতে পারেন বলে মনে করছেন। তাই অপরাধীদের চিহ্নিত করে করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)