শিরোনাম:
●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা আহত ২০
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা আহত ২০
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা আহত ২০

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১২.২৫মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আকামীর হোসেন (৫৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন৷ নিহত আকামীর ছয়াইল গ্রামের বেলায়েত হোসেন মীরের ছেলে৷ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এদের মধ্যে আমজাদ মীর, ইয়াকুব হোসেন মীর, জিয়ারুল ইসলাম ও রেজাউল ইসলামের পরিচয় পাওয়া গেছে৷ তারা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন৷ বাকীদেরকেও ঝিনাইদহ শহরের বিভিন্ন ক্লিনিক ও প্রাথমিক চিকিত্‍সা নিয়েছেন৷ ইউপি নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে  শুক্রবার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে সকাল পোনে ৭টার দিকে আওয়ামী লীগের শাহাবুদ্দীন ও ইমাজউদ্দীন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ সামাজিক ভাবে শাহাবুদ্দীন হচ্ছে স্থানীয় আওয়ামীলীগ নেতা বিকাশ গ্রুপ ও ইমাজউদ্দীন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিজামুল গনি লিটুর সমর্থক৷ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, আসন্ন ইউপি পরিষদ নির্বোচনে দলীয় প্রতিক নৌকা পায় আওয়ামী লীগের প্রার্থী নিজামুল গনি লিটু৷ এ নিয়ে পদ্মাকর ইউনিয়নে দলীয় প্রার্থী লিটু ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিকাশ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তিনি আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারের রেশ ধরে শুক্রবার সকালে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের এ সংঘর্ষ শুরু হয়৷ খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড সটগানে গুলি চালায় বলে ওসি জানান৷ তিনি দাবী করেন সংঘর্ষে একজন নিহত ও ৫/৬ জন আহত হয়েছেন৷ এদিকে গ্রাম্য মেম্বর তোরাপ আলী জানিয়েছেন সকালে ছয়াইল গ্রামের তোতা গ্রুপের রেজাউল ইসলামকে মারধর করে প্রতিপক্ষ সাহাবুদ্দিন গ্রুপের লোকজন৷ এরপর গ্রামের পুর্বপাড়ায় সংর্ঘষ ছড়িয়ে পড়ে৷ এসময় সাহাবুদ্দিন গ্রুপের সমর্থক আকামীর (৫৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন৷ তাকে কুপিয়ে হত্যা করা হয়৷ সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন৷ এদের মধ্যে জিয়ারুল ইসলামে নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে হাসপাতালের চিকিত্‍সক ডাঃ শাহনেওয়াজ কাসেম জানিয়েছেন৷ এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিকাশ কুমার দাবী করেছেন নির্বাচন নয়, গ্রাম্য আধিপত্য বিস্তার করা নিয়ে ঘটনাটি ঘটেছে৷ ইউপি নির্বাচনের সাথে এর কোন সম্পক নেই ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)