শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা আহত ২০
ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১২.২৫মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আকামীর হোসেন (৫৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন৷ নিহত আকামীর ছয়াইল গ্রামের বেলায়েত হোসেন মীরের ছেলে৷ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এদের মধ্যে আমজাদ মীর, ইয়াকুব হোসেন মীর, জিয়ারুল ইসলাম ও রেজাউল ইসলামের পরিচয় পাওয়া গেছে৷ তারা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন৷ বাকীদেরকেও ঝিনাইদহ শহরের বিভিন্ন ক্লিনিক ও প্রাথমিক চিকিত্সা নিয়েছেন৷ ইউপি নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে সকাল পোনে ৭টার দিকে আওয়ামী লীগের শাহাবুদ্দীন ও ইমাজউদ্দীন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ সামাজিক ভাবে শাহাবুদ্দীন হচ্ছে স্থানীয় আওয়ামীলীগ নেতা বিকাশ গ্রুপ ও ইমাজউদ্দীন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিজামুল গনি লিটুর সমর্থক৷ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, আসন্ন ইউপি পরিষদ নির্বোচনে দলীয় প্রতিক নৌকা পায় আওয়ামী লীগের প্রার্থী নিজামুল গনি লিটু৷ এ নিয়ে পদ্মাকর ইউনিয়নে দলীয় প্রার্থী লিটু ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিকাশ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তিনি আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারের রেশ ধরে শুক্রবার সকালে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের এ সংঘর্ষ শুরু হয়৷ খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড সটগানে গুলি চালায় বলে ওসি জানান৷ তিনি দাবী করেন সংঘর্ষে একজন নিহত ও ৫/৬ জন আহত হয়েছেন৷ এদিকে গ্রাম্য মেম্বর তোরাপ আলী জানিয়েছেন সকালে ছয়াইল গ্রামের তোতা গ্রুপের রেজাউল ইসলামকে মারধর করে প্রতিপক্ষ সাহাবুদ্দিন গ্রুপের লোকজন৷ এরপর গ্রামের পুর্বপাড়ায় সংর্ঘষ ছড়িয়ে পড়ে৷ এসময় সাহাবুদ্দিন গ্রুপের সমর্থক আকামীর (৫৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন৷ তাকে কুপিয়ে হত্যা করা হয়৷ সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন৷ এদের মধ্যে জিয়ারুল ইসলামে নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে হাসপাতালের চিকিত্সক ডাঃ শাহনেওয়াজ কাসেম জানিয়েছেন৷ এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিকাশ কুমার দাবী করেছেন নির্বাচন নয়, গ্রাম্য আধিপত্য বিস্তার করা নিয়ে ঘটনাটি ঘটেছে৷ ইউপি নির্বাচনের সাথে এর কোন সম্পক নেই ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা