শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীর মাঝে স্বপ্নের মিরসরাই’র শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীর মাঝে স্বপ্নের মিরসরাই’র শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীর মাঝে স্বপ্নের মিরসরাই’র শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের মিরসরাই’র উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হকের সঞ্চালনায় এবং স্বপ্নের মিরসরাই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন, সাংবাদিক আশরাফ উদ্দিন ও চৌধুরী আফছার। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন, সাংবাদিক আশরাফ উদ্দিন, এম আনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ ও সিহাব উদ্দিন শিবলুকে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য রাহাত, মেহেরাজ, মিরাজ, সাইফুল, সদর উদ্দিন ও মুক্তার উপস্থিত ছিলেন। এছাড়া স্বপ্নের মিরসরাই’র উদ্যোগে আয়োজিত ফটো কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার নুরানী থেকে শুরু করে আলিম পর্যন্ত ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম ও খাতা প্রদান করা হয়।
স্বপ্নের মিরসরাই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। এই অধিকার সুন্দরভাবে বাস্তবায়নে আমাদের ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। আমাদের অন্যান্য সেবার মধ্যে অন্যতম পঙ্গু মানুষের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করা। এছাড়া মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে শীতকালীন কম্বল বিতরণ এবং হতদরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয় সংগঠন থেকে। শিক্ষা ও মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত রাখতে আমাদের সংগঠনের সদস্যরা সবসময় ঐক্যবদ্ধ।





আর্কাইভ