শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপহরণ ঘটনা সম্পর্কে এন্টি চাকমার বিবৃতি
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপহরণ ঘটনা সম্পর্কে এন্টি চাকমার বিবৃতি
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরণ ঘটনা সম্পর্কে এন্টি চাকমার বিবৃতি

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ আমি বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষে সাজেকে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ শেষে খাগড়াছড়ি ফিরে আসছিলাম। আমার সাথে ছিলেন খাগড়াছড়ি কলেজের ছাত্রী কর্ণিয়া চাকমা ও এস এস সি পরিক্ষার্থী নিশা চাকমা। আমাদের মহেন্দ্র গাড়ি দিঘীনালা ক্যান্টনমেন্ট পার হওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে মাইনী রিসোর্ট এলাকায় পৌঁছলে ঠ্যাঙাড়ে নব্য মুখোশ বাহিনীর ৬ জন সদস্য আমাদের আটকায়। তাদের একজন আমাদের গাড়িতে ওঠে এবং ব্যাগ চেক করে। তার হাতে ছিল একটি পিস্তল। বাকিরা আমাদের গাড়ির সামনে ও পেছনে দু’টি মোটর সাইকেলে পাহারা দিয়ে আমাদের গাড়ির চালককে কলেজ পাড়া ও থানা বাজার অতিক্রম করে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক থেকে দূরে একটি পাড়ায় নিয়ে যেতে বাধ্য করে এবং সেখানে ইউনিসেফ পরিচালিত একটি পাড়া কেন্দ্রে আমাদেরকে বন্দী করে রাখে। তবে রাতে আমাদের তিন জনকে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের পাশে এক ঠ্যাঙাড়ের বাসায় রাখা হয়। ঠ্যাঙাড়েরা সর্বক্ষণ আমাদের পাহারা দিয়ে রাখে, যাতে আমরা কোনভাবে পালিয়ে যেতে না পারি।

ঠ্যাঙাড়েরা আমরা কোথায় গিয়েছি, কেন সংগঠনের কাজ করছি ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করে। অনেকের ব্যবহার ছিল অত্যন্ত রূঢ়। তাদের কয়েকজনকে আমি চিনি, কারণ তারা বর্তমানে সেনাবাহিনীর মদদপুষ্ট ভাড়াটে ঠ্যাঙাড়ে বাহিনীতে কাজ করলেও ইতিপূর্বে ইউপিডিএফের সাথে জড়িত ছিল।

মাইনী রিসোর্ট এলাকায় আমাদের আটকের পর থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত পুরো সময় আমরা নিদারুণ ভয়, উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে থাকতে বাধ্য হয়েছিলাম। আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে ছিলাম অত্যন্ত শঙ্কিত।

কয়েকটি বিষয় বিবেচনায় আমার মনে হয়েছে, ঠ্যাঙাড়েরা তাদের মদদদাতাদের নির্দেশে আমাদের অপহরণ করেছে। প্রথমত, তারা কাদের নির্দেশে ও মদদে পরিচালিত তা সবাই জানেন। কোন শক্তিশালী মহলের পৃষ্ঠপোষকতা ছাড়া দীঘিনালা থানা সদর এলাকায় সশস্ত্রভাবে ঘোরাফেরা করা ও দিন দুপুরে অপহরণের মতো ঘটনা সংঘটিত করা আদৌ সম্ভব হতে পারে না। তাছাড়া এখানে একটি সেনানিবাস রয়েছে এবং সাজেকে আসা-যাওয়া করা পর্যটকদের নিরাপত্তা বিধানের জন্য এই সড়কে সচরাচর কড়া টহল দেয়া হয়ে থাকে। দ্বিতীয়ত, আমরা ছাড়া পাওয়ার পর জানতে পেরেছি যে, আমাদের উদ্ধারের ব্যাপারে সেনাবাহিনী ও সিভিল প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি, তারা ছিল একেবারে নির্লিপ্ত। আমাদের সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা দীঘিনালা থানার ওসির সাথে ফোনে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি তার ফোন রিসিভ করেননি। একই থানার এএসপি মাহবুবাকে ফোন করা হলে তিনি থানা কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন বলে ফোন রেখে দেন। তৃতীয়ত, আমরা বন্দী থাকার সময় আমাদের অপহরণকারীরা আমাদের নিয়ে কী করবে সে বিষয়ে জানার জন্য সব সময় ফোনে অন্য কারোর সাথে যোগাযোগ করে পরামর্শ চাইত। চতুর্থত, আমাদের অপহরণ করে ঠ্যাঙাড়েদের কোন লাভ হতে পারে এমন কোন বিষয় ছিল না। তারা আমাদের কাছ থেকে মুক্তিপণ কিংবা অন্য কোন স্বার্থ দাবি করেনি। এসব কারণে এটা মনে করা অত্যন্ত যুক্তিসঙ্গত যে, তারা তাদের মদদদাতাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের নির্দেশে আমাদের অপহরণ করে থাকতে পারে। যেমনটা ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি থেকে আমাদের হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করা হয়েছিল।

আমাদের তিন জনকে জোরপূর্বক অপহরণ করে বন্দী করে রেখে ঠ্যাঙাড়েরা আমাদের ব্যক্তি ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে, যা গুরুতর অপরাধ। গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের ঘটনা সহ্য করা হয় না। কিন্তু আমাদের দেশে পাহাড়ি জনগণের বিরুদ্ধে এবং বিশেষত আমরা যারা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি তাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ সংঘটিত হলে তার কোন ন্যায়বিচার পাওয়া যায় না। মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার অপহরণ এবং তার আগে ১৯৯৬ সালে কল্পনা চাকমার অপহরণ ঘটনা তার জাজ্জ্বল্য দৃষ্টান্ত । তাদের অপহরণকারীদের আজ পর্যন্ত গ্রেফতার কিংবা শাস্তি হয়নি।

তারপরও আমাদের ন্যায়বিচারের জন্য লড়াই অব্যাহত থাকবে। সে কারণে আমি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে সরকারের কাছে নিন্মোক্ত দাবি তুলে ধরছি :

অবিলম্বে আমাদের অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক।
যারা অপহরণে মদদ দিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক।
পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে তাদের দ্বারা সংঘটিত খুন, গুম ও অপহরণ ঘটনার বিচার করা হোক এবং দোষীদের শাস্তি দেয়া হোক।
পাহাড় ও সমতলে নারীদের নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)