শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত দেশ গঠনে দরকার একটি সৎ দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত দেশ গঠনে দরকার একটি সৎ দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম : চুয়েট ভিসি
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত দেশ গঠনে দরকার একটি সৎ দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম : চুয়েট ভিসি

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ ২৭ সেপেম্বর অনুষ্ঠিত হয়। চুয়েট এর বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান তরুণ প্রজন্ম সৃষ্টিশীল ও আশাবাদী। বিভিন্ন কাজে, উদ্দ্যোগে তারা দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। আমরা উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের মিশনে আছি। এজন্য মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এবং যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের দরকার একটি যোগ্য, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মেধাবী প্রজন্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের যে অভিযাত্রা চলমান এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনের লক্ষ্যে যে অগ্রযাত্রা চলছে, শত বছরের যে ডেল্টা প্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে, সেখানে মেধাবী ছাত্র-ছাত্রীরা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নেতৃত্বের ভূমিকায় থাকবে। চুয়েটের নবাগত ছাত্র-ছাত্রীরা এ বিষয়টি মনে রেখে পথ চলবে বলে আমি আশাবাদী।
তিনি আরো বলেন, নতুন ছাত্র-ছাত্রীরা যাতে যথাসময়ে পাস করে বের হতে পারে, যাতে একাডেমিক ক্যালেন্ডার মেনে চলে, সে ব্যাপারে অভিভাকবৃন্দেরও দায়িত্ব পালন করে যেতে হবে। সকলে সহযোগিতাপরায়ণ হলে, স্ব স্ব দায়িত্ব পালন করলে, আমরা সকলে মিলে সুন্দর একটি পরিবার হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো।
চুয়েট এর ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রোজাউল করিম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডীন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুয়েট এর ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, ড. মেহেদী হাসান চৌধুরী এবং এমআইই বিভাগের প্রভাষক জনাব তাসমিয়া বিনতে হাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়েট কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইইই বিভাগের সাজ্জাদ হোসেন রূপক এবং ইউআরপি বিভাগের নবনীতা আচার্য।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)