শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে সাংবাদিক বেলালের উপর হামলাকারীরা গ্রেফতার
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে সাংবাদিক বেলালের উপর হামলাকারীরা গ্রেফতার
রবিবার ● ৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়াতে সাংবাদিক বেলালের উপর হামলাকারীরা গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সহ সভাপতি, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেফতার। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকার শাজাহান মালিথার ছেলে শামিম (৪৫) ও কালীশংকরপুর (কসাইপাড়া) এলাকার বিশারত হোসেন ওরফে বিশু কসাইয়ের ছেলে রবিন হোসেন (২৫) কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। মূল আসামী ইমরান এখনও পলাতক রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামী ইমরান ও শামীম ২ হাজার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। অপর আসামী রবিন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তারা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলার ক্লু উদ্ধার এবং ঘটনার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় আজ বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।

কুষ্টিয়ায় লালনের আখড়ায় সাধু বাউলদের মানববন্ধন ও বিক্ষোভ

কুষ্টিয়া :: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউল ফকির ও লালন অনুসারীরা। আজ শনিবার সকাল ১১ টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনে বাউলরা দাবী তোলেন লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যাবসীয়দের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়াও বাউল ফকিরদের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করতে পারবে না মাঠ বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা। তিনদিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবীও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা। অপরদিকে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের কাছে ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেয়া বন্ধের দাবী জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবী বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের। সচেতন নাগরিক কমিটির সভাপতি স.ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পি ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ। মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। আগামী ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ