শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » এবার কোন তালবাহানা ও কূটকৌশল সরকার কে রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ঢাকা » এবার কোন তালবাহানা ও কূটকৌশল সরকার কে রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার কোন তালবাহানা ও কূটকৌশল সরকার কে রক্ষা করতে পারবে না : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংবাদ সংক্রান্ত আজ ১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল এ গণতন্ত্র মঞ্চে’র উদ্দ্যেগে, “একতরফা নির্বাচনের পাঁয়তারা, সম্ভব্য বিপর্যয় ও জনগণের করনীয়” শীর্ষক এক আলোচনা সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে ও পার্টির রাজনৈতিক পরিষদ-এর সদস্য আকবর খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে স্পস চাইছেন সরকার অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিলেই সে স্পেস তৈরি হতে পারে।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ অবাধ নির্বাচনের বাকি বিষয়গুলো রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আলোচনা করে মিমাংসা করা সম্ভব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠিয়েও সরকার তাদের সদিচ্ছার প্রমাণ রাখতে পারে।

নাগরিক ঐক্যে’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী যে হুমকি দিচ্ছেন যে সব কিছু বন্ধ করে দিবেন,সেটা পারবেন না। ইচ্ছে করলেই এককভাবে রিজার্ভ কমানো যায় না কিংবা বিদ্যুৎ উৎপাদন না কমিয়ে বিদ্যুৎ দেয়া বন্ধ করা যায় না। এইসব হুমকি ধামকি দিয়ে জনগণের আন্দোলন কে বন্ধ করা যাবে না। ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে।
ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বলেন বিরোধীদলীয় নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেয়ার হুমকি পাগলের প্রলাপ মাত্র।

গণসংহতি আন্দোলন এর প্রধান সম্বয়ক জুনায়েদ সাকি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য নীল নকশার নির্বাচন করতে যাচ্ছে দেশের জনগণ এবার তা হতে দেবে না। আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারকে বিদায় দিবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সম্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে এবার সরকার ও সরকারি দল যে সমস্ত পায়তারা আটছে এবার কোন কিছুই কাজে আসবে না। মানুষ এবার এই সরকারকে বিদায় দিবে কারণ এই দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ ও ২০১৮ সালে ইতিহাসের জঘন্যতম নির্বাচন করে সরকার গঠন করেছে। আবারও একটি প্রহসনের নির্বাচনের প্রস্ততি নিচ্ছে।সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য, সরকার পতনের আন্দোলন জোরদার ও দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে একসাথে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে আহবান জানান।

ভাসানী অনুসারী পরিষদ-এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ এবার জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। মরিয়া এই মানুষ প্রয়োজনে যে কোন ঝুঁকি নিবে এবং এই সরকারকে বিদায় দিবে।
তিনি বলেন এবার মানুষ বিজয়ী হবে ও বাংলাদেশ কে রক্ষা করবে।





ঢাকা এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ