শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ফায়ার সার্ভিসের সামনে আগুনে পুড়ল তিন প্রতিষ্ঠান
প্রথম পাতা » চট্টগ্রাম » ফায়ার সার্ভিসের সামনে আগুনে পুড়ল তিন প্রতিষ্ঠান
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফায়ার সার্ভিসের সামনে আগুনে পুড়ল তিন প্রতিষ্ঠান

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ আগুনে অতিদাহ্য পদার্থ অকটেনসহ অন্যান্য তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান মিলে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ১ নভেম্বর রাত পৌনে ৮টায় রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড সংলগ্ন রাউজান ফায়ার সার্ভিসের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। এদিকে আগুনে তেলের দোকানের কর্মচারী ২৪ বছর বয়সী জুয়েল অগ্নিদগ্ধ হয় বলে জানা গেছে। তিনি বাইন্যে পুকুর পার এলাকার বাসিন্দা। অন্যদিকে ফায়ার সার্ভিস থেকে আগুন নির্বাপন কাজে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় রাউজান ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম আহত হন বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একে একে তিনটি দোকান পুড়ে যায়। দোকানের পেছনের একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, তেলের দোকান মালিক হুমায়ুন কবির, চায়ের দোকান মালিক রফিক, এবি মোটরস এর সত্ত্বাধিকারী মিলন, দোকানগুলোর মালিক ও ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ইদ্রিস মিয়া। তিন ব্যবসায় প্রতিষ্ঠান ও বসতঘরের অংশিক ক্ষতি মিলে প্রায় ১৫লাখ টাকা ক্ষতি হতে পারে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের সামনে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তেমন সময় লাগেনি। তেলের দোকানে ফায়ার লাইসেন্স ছিলনা, তেলের দোকানের বৈধতা নেই। তাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)