বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ফায়ার সার্ভিসের সামনে আগুনে পুড়ল তিন প্রতিষ্ঠান
ফায়ার সার্ভিসের সামনে আগুনে পুড়ল তিন প্রতিষ্ঠান
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ আগুনে অতিদাহ্য পদার্থ অকটেনসহ অন্যান্য তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান মিলে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ১ নভেম্বর রাত পৌনে ৮টায় রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড সংলগ্ন রাউজান ফায়ার সার্ভিসের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। এদিকে আগুনে তেলের দোকানের কর্মচারী ২৪ বছর বয়সী জুয়েল অগ্নিদগ্ধ হয় বলে জানা গেছে। তিনি বাইন্যে পুকুর পার এলাকার বাসিন্দা। অন্যদিকে ফায়ার সার্ভিস থেকে আগুন নির্বাপন কাজে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় রাউজান ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম আহত হন বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একে একে তিনটি দোকান পুড়ে যায়। দোকানের পেছনের একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, তেলের দোকান মালিক হুমায়ুন কবির, চায়ের দোকান মালিক রফিক, এবি মোটরস এর সত্ত্বাধিকারী মিলন, দোকানগুলোর মালিক ও ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ইদ্রিস মিয়া। তিন ব্যবসায় প্রতিষ্ঠান ও বসতঘরের অংশিক ক্ষতি মিলে প্রায় ১৫লাখ টাকা ক্ষতি হতে পারে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের সামনে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তেমন সময় লাগেনি। তেলের দোকানে ফায়ার লাইসেন্স ছিলনা, তেলের দোকানের বৈধতা নেই। তাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন