শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে কাভার্ড ভ্যান-পিকাপ সংঘর্ষে নিহত-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে কাভার্ড ভ্যান-পিকাপ সংঘর্ষে নিহত-৩
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে কাভার্ড ভ্যান-পিকাপ সংঘর্ষে নিহত-৩

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আরো চারজন আহত হয়।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা-বেকারী ভ্যান-পিকআপকে চাপা দিলে ৩ জন নিহত হয়। নিহতরা হলো- মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকার বখতিয়ার খানের ছেলে অটোরিকশা চালক শেখ ফরিদ (৪২) ও একই এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে পিকআপ চালক ইকবাল হোসেন (৪৫) এবং শহীদুল ইসলাম (৩৫)। এঘটনায় আহত হয়েছে ২ জন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরসরাই পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের চা দোকানদার হানিফ বলেন, শহিদ প্রতিদিনের মতো আজ সকালেও আমার দোকানে বেকারির নাস্তা দিয়ে গেছে৷ আজ নাস্তা দেয়ার সময় তাড়াহুড়ো করছিলো৷ তার দিয়ে যাওয়া কেক,পাউরুটি দোকানে বিক্রি করতেছি আর সে মানুষটা কয়েক ঘণ্টার ব্যবধানে চোখের পলকে দুনিয়া থেকে নাই হয়ে গেল৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝায় একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহন করা একটি রিকসা ভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান।

এসময় রিকসা ভ্যান ও পিকআপ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন ও পরে আরও একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায় এবং পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।





আর্কাইভ