সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অনুদানের চেক বিতরণ
মিরসরাইয়ে অনুদানের চেক বিতরণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মিরসরাই উপজেলার ১৬টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৩২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (২০ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন তার কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে এককালীন অনুদানের উক্ত চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন এবং অনুদান প্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ। অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ হলো- শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, উদ্দীপন ক্লাব, যুব উন্নয়ন সংঘ, প্রবীণ মেলা, স্মরণিকা সংঘ, অপকা, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৃষক সমিতি, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, সংকেত, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘ, মকবুল আহাম্মদ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি।





হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত